মঙ্গলবার, ০৬:৫০ পূর্বাহ্ন, ১৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
নামবিভ্রাটে ট্রেনে হামলার ঘটনায় আলোচনায় ‘ভুল’ অন্তরা ওবায়দুল কাদেরসহ ৭ জনের রায় যেকোনও দিন বাংলাদেশের ৩ লাখ রোহিঙ্গাকে রাখাইনের বাসিন্দা হিসেবে মিয়ানমারের স্বীকৃতি পশ্চিমবঙ্গে কংগ্রেসের মুসলিম নেতা ও তার ছেলেকে গুলি করে হত্যা ১৮০ দিন পূর্তিতে সরকারের কর্মযজ্ঞের ১০ দিক তুলে ধরলেন মাহ্‌দী আমিন প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ সৌদির ক্রাউন প্রিন্সের হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী জিয়া পরিবার দেশের প্রতিটি সংকটে জাতিকে পথ দেখিয়েছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার হাতুরি পেটা, যুবক হাসপাতালে 

কালিয়াকৈরে জেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ আটক ৬

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ২০৮ বার পঠিত
সারা দেশে তৃতীয় দফায় বিএনপি-জামায়াতের ৪৮ ঘণ্টা অবরোধের প্রথম দিনে গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও গাজীপুরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইদুল আলম বাবুলসহ ৬ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার ভোর সাড়ে ৬টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দলের অন্যান্য নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।
পুলিশ জানায়, অবরোধ সমর্থনে বুধবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বোর্ডঘর এলাকায় বিএনপি নেতা সাইদুল আলম বাবুলের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করছিলেন। এ সময় তারা মহাসড়কে নাশকতার পরিকল্পনা করে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃত নেতারা হলেন, বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল, চাপাইর ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রব্বানী, উপজেলা বিএনপির নেতা মোসলেম উদ্দিন, মোকলেস মৃধা লিটন, জালাল উদ্দিন, মোহাম্মদ খোকন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান বিষয়টি নিশ্চিত করে জানান, অবরোধ সমর্থনে তারা ওই এলাকায় নাশকতা করার পরিকল্পনা করেছিল। খবর পেয়ে তাদের আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com