শনিবার, ০৮:৩০ পূর্বাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস রাস্তার পাশে, আহত ৫ গৌরনদীতে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য  র‌্যালী ও আলোচনা সভা আগৈলঝাড়ায় সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ ও প্রেসক্লাবে অন্তর্ভুক্তির আহ্বান-প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন  আগৈলঝাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা শুভ জন্মাষ্টমীতে গৌরনদীতে  মঙ্গল শোভাযাত্রা কেউ সংখ্যালঘু বা সংখ্যাগুরু নয় সবাই বাংলাদেশি : প্রধানমন্ত্রী কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত ৩ শুভ জন্মাষ্টমী আজ

এখনো তালাবদ্ধ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়, তবে নেই ‘ডু-নট ক্রস’ লেখা হলুদ টেপ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৩৩ বার পঠিত

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশকে ঘিরে যে সংঘাত সৃষ্টি হয়, সেই সংঘাতকে ঘিরে সেদিন রাত থেকেই তালাবদ্ধ বিএনপির নয়া পল্টন কেন্দ্রীয় কার্যালয়। তবে কয়েক দিন ধরে ‘ডু-নট ক্রস-ক্রাইম সিন’ লেখা হলুদ টেপে অবরুদ্ধ থাকলেও আজ সেটি দেখা যাচ্ছে না।

তিন দিনের অবরোধের প্রথম দিনে আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়টি ঘেরাও করে রেখেছে পুলিশ।

মূল ফটকে তালা ঝুলছে। ফটকের সামনের রাস্তায় পুলিশের সশস্ত্র অবস্থান দেখা গেছে। তবে কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশে বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের কাউকে দেখা যায়নি।

মঙ্গলবার (৩১ অক্টোবর) রাজধানীর নয়াপল্টন, কাকরাইল, বিজয় নগর, নাইটেঙ্গেল মোড় ও ফকিরাপুল এলাকা ঘুরে এই চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে পুলিশের কঠোর নিরাপত্তা রয়েছে। এদিকে কার্যালয়ের দুই প্রান্তর ফকিরাপুল মোড় এবং নাইটেঙ্গেল মোড়েও অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়ন করে হয়েছে। বিএনপি ডাকা ৩ দিনের অবরোধে নয়া পল্টন বিএনপির কার্যালয় এলাকার শপিং মল ও দোকানপাটগুলো এখনো বন্ধ রয়েছে। রাস্তায় সাধারণ মানুষের উপস্থিতিও কম।

এর আগে বিএনপির অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড. খ. মহিদ উদ্দিন বলেন, দুষ্কৃতকারীরা আবারো যেন কিছু না করতে পারে সেই লক্ষ্যে ইতোমধ্যে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগের রাজনৈতিক কর্মসূচিগুলো শান্তিপূর্ণ ছিল। কিন্তু গত ২৮ তারিখে একটি সহিংসতা হওয়ায় বিষয়টি আমাদের মাথায় আছে এবং সেভাবেই আমরা নিরাপত্তা ব্যবস্থা তৈরি করছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com