বুধবার, ০৪:৩৮ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বগুড়ায় হরতালের মিছিলে পুলিশের ধাওয়া-রাবার বুলেট, ছাত্রদল সভাপতি আহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩
  • ১৪১ বার পঠিত

বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকে বগুড়ায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে। সকালে হরতালের পক্ষে মিছিল, পুলিশের বাধা, ধাওয়া ও বুলেট নিক্ষেপে ছাত্রদল সভাপতি সহ কয়েকজন আহত হয়েছে।

বগুড়া জেলা ছাত্রদল সভাপতি সাইদুল ইসলাম জানান, সকাল ৮টার দিকে শহরের নবাববাড়ী রোডস্থ জেলা কার্যালয়ের সামনে থেকে ছাত্রদল, যুবদলের ৪০-৫০ জন নেতাকর্মী হরতালের সমর্থনে একটি মিছিল বের করে। মিছিলটি নবাববাড়ী রোডের পুলিশ প্লাজার সামনে পৌঁছালে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশ হঠাৎ করে মিছিলে ধাওয়া দিয়ে রাবার বুলেট ছোঁড়ে। এতে আমি সহ কয়েকজন রাবার বুলেট বিদ্ধ হয়ে আহত হয়। তিনি এ ঘটনার নিন্দা জানান।

এদিকে শহরের অভ্যন্তরে রিকশা ছাড়া কোনো যানবাহন দেখা যাচ্ছে না। বিভিন্ন মার্কেট সহ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। মহাসড়কেও যানবাহন নেই। জেলার অভ্যন্তরসহ দুরপাল্লার যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

অপরদিকে হরতালের পক্ষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সকালে অবস্থান নেন জেলা সভাপতি ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা। এসময় দলের চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু, পৌর সভার প্যানেল মেয়র ও সাবেক যুগ্ম সম্পাদক পরিমল চন্দ্র দাস, যুবদল সভাপতি খাদেমুল ইসলাম খাদেম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু হাসান, ছাত্রদলের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, যুবদলের আহসান হাবিব মমি, বিএনপি নেতা আব্দুল খালেক নান্নু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com