বুধবার, ০৯:১৬ অপরাহ্ন, ১০ জুন ২০২৬, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

সেদিন রাত্রি কেঁদেছিল – সাজেদা হেলেন

সাজেদা হেলেন:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
  • ৩৯৪ বার পঠিত

ফিরতে চেয়েছিল আকাঙ্ক্ষিত গন্তব্যে
শেষ বিকেলে
যে ট্রেন আসার কথা ছিল।
নিয়ন্ত্রণ হারিয়েছে প্রকৃতি, নিমন্ত্রিত পথ ফিরে গেল অন্য পথে!
প্রত্যাশা আর আবেগী অবগাহনে ভেজা বিকেল অপেক্ষার ঢেউ তোলা সময় পালিয়ে যায় দৃষ্টির আড়ালে।

অনেকগুলো অঙ্কুর জন্ম হয়েছিল দৃষ্টির আড়ালে,
রং তুলির আঁচড় না পাওয়ার ব্যর্থতায় অপমৃত্যু
জেনে-বুঝে চরিতার্থ করে নীল নকশা
সেদিন রাত্রি কেঁদেছিল
কেঁদেছিল অজস্র সময়
কেঁদেছিল হাসপাতালের বিছানা।
কিন্তু
অনর্থক সম্পর্কের নিরর্থক বন্ধন ঝুলে রয় ললাটে।

অনেকগুলো কুকুর বন্ধুত্বের আদলে
একাকীত্ব জীবনে পাহারাদার
ওরা শরীর চয়না
চায় না অবাঞ্চিত মৃত্যু
কিংবা
অসম সম্পর্ক
তিন বেলা পেটে ভাতে জীবন বাজি রাখে
চোখের পর্দা সরালেই হয়ে যাও প্যারালাল
শুধু বোধের পার্থক্য।

সময় কি হয়নি ফেরার!
কে আসবে কাছে
সময়
নাকি ট্রেন ?
নাকি প্ল্যাটফর্ম যাবে আকাঙ্ক্ষিত গন্তব্যে?

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com