হাদি হত্যার বিচার দাবিতে শনিবার (৭ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করবে ইনকিলাব মঞ্চ।
এদিকে শুক্রবার বিকালের পর রাতেও রণক্ষেত্রে পরিণত হয় শাহবাগ এবং বাংলামোটর এলাকা। লাঠিচার্জের পাশাপাশি টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোঁড়ে পুলিশ। দিনভর সংঘর্ষে আহতের সংখ্যা শতাধিক।
এ ঘটনায় তাৎক্ষণিক বিক্ষোভ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেন এনসিপির মুখ্য সংগঠক নাসীরুউদ্দীন পাটওয়ারী। বলেন, সরকার কারো এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জোবায়ের বলেন, ইনকিলাব মঞ্চের নেতা ও কর্মীদের সরকারের নির্দেশে পেটানো হয়েছে, মারাত্মক অত্যাচার করা হয়েছে। হাদীর স্থানে যিনি এখন ভারপ্রাপ্ত রয়েছেন জাবের তিনিও গুলিবিদ্ধ হয়েছেন।
এদিকে বিকেলের সংঘর্ষের ঘটনা ও হাদী হত্যার বিচারের দাবিতে সন্ধ্যার পর শাহবাগ অবরোধ করে ইনকিলাব মঞ্চসহ তাদের সমর্থকেরা। পরে পুলিশ সেখানেও সাউন্ড গ্রেনেড টিয়ারশেল ও লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
অন্তর্বর্তী সরকার পক্ষ থেকে বিবৃতিতে দেওয়া হয়। এতে বলা হয়, ইনকিলাব মঞ্চের দাবি অনুযায়ী, হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের জন্য রবিবার (৮ ফেব্রুয়ারি) জাতিসংঘের কাছে চিঠি পাঠানো হবে।