মঙ্গলবার, ১০:২০ অপরাহ্ন, ১৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

গ্রিনল্যান্ড বিতর্কে ট্রাম্পকে টেক্কা : নিলসেন এখন নায়ক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৯ বার পঠিত

ব্যাডমিন্টনে একচেটিয়া আধিপত্য ছিল। গ্রিনল্যান্ডের হয়ে জিতেছেন অসংখ্য পদক। খেলার মাঠের লড়াকু মানসিকতা আন্তর্জাতিক রাজনীতির ময়দানেও কাজে লাগবে, তা কে জানত! তিনি জেনস-ফ্রেডেরিক নিলসেন, গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী। ডোনাল্ড ট্রাম্পের মতো বিশ্বনেতাকে কড়া ভাষায় জবাব দিয়ে তিনি এখন কেবল নিজ দেশেই নয়, গোটা ইউরোপেই প্রশংসিত।

৩৪ বছর বয়সী নিলসেন গত বছর এপ্রিলে অপ্রত্যাশিত জয়ে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী হন। তখন থেকেই ট্রাম্প গ্রিনল্যান্ড ‘কিনে নেওয়ার’ ইচ্ছা প্রকাশ করে আসছিলেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে আটকের পর ট্রাম্পের সেই ইচ্ছা যখন সামরিক আগ্রাসনের হুমকিতে রূপ নেয়, তখন বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়। কিন্তু বিন্দুমাত্র বিচলিত হননি নিলসেন।

জানুয়ারিতে ওয়াশিংটন ডিসিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে এক বৈঠকের ঠিক আগে নিলসেন দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করেন, ‘যদি আমাদের যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে কাউকে বেছে নিতে হয়, তবে আমরা ডেনমার্ক, ন্যাটো ও ইইউকেই বেছে নেব।’ তার এই সাহসী অবস্থান গ্রিনল্যান্ডবাসীর মনে সাহস জুগিয়েছে। প্রবীণ রাজনীতিবিদ আক্কালুক লিঙ্গে বলেন, ‘এই বয়সে এমন দৃঢ়তা আমি দেখাতে পারতাম কিনা সন্দেহ।’

নিলসেনের জন্ম গ্রিনল্যান্ডের রাজধানী নুকে। মা গ্রিনল্যান্ডিক আর বাবা ডেনিশ। দুই সংস্কৃতির মিশেলে বেড়ে ওঠা নিলসেন ছোটবেলায় ডেনিশ চেহারার জন্য বুলিংয়ের শিকার হলেও আজ তিনি দুই দেশের সম্পর্কের সেতুবন্ধ। তার পরনে গ্রিনল্যান্ডের ঐতিহ্যবাহী পোশাক নীল অ্যানোরাক এখন বিশ্বমঞ্চে এক পরিচিত দৃশ্য। দ্য গার্ডিয়ান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com