শনিবার, ১১:২১ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফের ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৩৬ বার পঠিত

শান্তিচুক্তির ৩০তম দিনে ঢাকা কলেজের দুইটি বাস ভাঙচুর করেছে ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা। এ ঘটনার পর দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রাজধানীর দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে আবারও উত্তেজনা ও সহিংস পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টা ১০ মিনিটের দিকে সাইন্সল্যাব মোড়ে বাস ভাঙচুর ও হামলার ঘটনা ঘটে। যা এখনো চলছে।

সংশ্লিষ্টরা জানান, গত ৭ ডিসেম্বর শাহবাগে আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীকে ঢাকা কলেজ উচ্চমাধ্যমিকের অর্ধশতাধিক শিক্ষার্থী সম্মিলিতভাবে মারধরের মাধ্যমে গুরুত্বর জঘম করে। পরবর্তীতে আইডিয়াল কলেজের ওই শিক্ষার্থীর শারীরিক অবস্থা অবনতি হলে হাসপাতালের আইসিউতে ভর্তি করা হয়েছে। এর প্রেক্ষিতে আজ সাইন্সল্যাবে ঢাকা কলেজের ‘বিজয়-৭১’ ও ‘শঙ্খনীল’ নামে দুটি বাস ভাঙচুর চালায় আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয় জানিয়ে বেলা ১২টার দিকে নিউ মার্কেট থানার ওসি মোহাম্মদ আইয়ুব বলেন, ‘আমরা ঢাকা কলেজের শিক্ষার্থীদেরকে ফেরত এনে তাদের ক্যাম্পাসে প্রবেশ করিয়ে দিয়েছি। আর ওইদিকে আইডিয়ালের শিক্ষার্থীরাও ক্যাম্পাসের ভেতরে রয়েছে, সেখানে পুলিশের অন্য টিম রয়েছে।’

শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে এবং সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com