রবিবার, ০২:৪৮ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কক্সবাজারে প্যারাসেইলিং যেন মরণ ফাঁদ সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী বললেন রেলপথ প্রতিমন্ত্রী, চলতি মাসেই ঢাকা–কক্সবাজার রুটে একজোড়া নতুন ট্রেন চালু করা হবে সংসদের ছোটখাটো বিষয়কে রাজপথে এনে অস্থিরতা-বিভ্রান্তি তৈরির অপচেষ্টা চলছে: তথ্যমন্ত্রী শাহ আমানতে অন্তর্বাসে ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ ভারতীয় আটক ট্রাফিক আইন লঙ্ঘন, ২ দিনে ডিএমপির ৬৩০০ মামলা দুই মেট্রো স্টেশনে বোমাতঙ্ক, ব্যাগে যা মিলল টানা ৫ বারের মতো সাফ সভাপতি হলেন কাজী সালাহউদ্দিন

ব্রিজের নিচে মিলল বিএনপি নেতার লাশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৫০ বার পঠিত

কক্সবাজারে একটি ব্রিজের নিচ থেকে মো. ইউনুস সিকদার নামে এক বিএনপি নেতার লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৫ নভেম্বর) সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের আনোয়ার প্রজেক্টের রাস্তার মাথা ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করে টেকনাফ মডেল থানা পুলিশ।

নিহত ইউনুস সিকদার আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের টেকনাফ উপজেলা শাখার আহ্বায়ক ও সাবরাং ইউনিয়নের ১নং ওয়ার্ডের মোহাম্মদ কাশেমের ছেলে।

কে বা কারা তাকে হত্যা করেছে তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। পুলিশ বলছে, লাশ ময়নাতদন্ত ও ঘটনা তদন্তের পরে হত্যার কারণ জানা যাবে।

এদিকে বিএনপি নেতার মৃত্যুতে টেকনাফজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। একজন ক্রিড়া ব্যক্তিত্ব ইউনুসের মৃত্যু কেউ মেনে নিতে পারছেনা।

স্থানীয়রা জানান, ফজরের নামাজের পরে মুসল্লীরা টেকনাফ-কক্সবাজার সড়কের পাশে পানিতে দুই হাত উচু অবস্থায় একটি মৃতদেহ ভাসতে দেখে। পরে সেটি জানাজানি হলে টেকনাফ মডেল থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

এ বিষয়ে হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী জানান, ইউনুস আমার ছোটবেলার বন্ধু, এ হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী তাৎক্ষণিকভাবে তাকে দেখতে এসে বলেন, দুদিন আগেও সে আমার সঙ্গে কক্সবাজারে মতবিনিময় করেছে নির্বাচনের বিষয়ে। সকালে শুনেছি তার লাশ উদ্ধার করা হয়েছে। তার হত্যাকারীকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

টেকনাফ মডেল থানার ওসি তদন্ত হিমেল রায় জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে আমরা লাশ উদ্ধার করেছি। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। হত্যাকাণ্ডের কারণ শনাক্তে কাজ করছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com