রবিবার, ০৮:৩৬ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

দুর্গন্ধের কারণ খুঁজতে গিয়ে বাড্ডায় মিলল জোড়া মরদেহ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৪৫ বার পঠিত

রাজধানীর উত্তর বাড্ডা এলাকার একটি বাড়ির নিচতলার গুদামে দুর্গন্ধের কারণ অনুসন্ধান করতে গিয়ে দুটি গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে একটি যুবক এবং অন্যজন এক নারীর মরদেহ বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২ নভেম্বর) দুপুরে ওই বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মারা যাওয়া যুবকের নাম সাইফুল ইসলাম (২৪)। তিনি ওই ভবনের পাশের ইবনে কাসির ক্যাডেট মাদ্রাসায় দারোয়ানের কাজ করতেন। আর ওই নারী এলাকায় বাসা-বাড়িতে কাজ করতেন।

ঢাকা মহানগর পুলিশের বাড্ডা জোনের সহকারী কমিশনার সফিকুল ইসলাম গণমাধ্যমকে এ খবর নিশ্চত করেছেন।

তিনি জানান, ধারণা করা হচ্ছে ৭-৮ দিন আগে তাদের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর কারণ বিষয়ে এখনই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের পর এ বিষয়ে জানা যাবে।

বাড়িওয়ালা আতিক জানান, বেশ কিছু দিন আগে স্ত্রী মারা যাওয়ায় তিনি গ্রামের বাড়িতে যান। সেখান থেকে ফিরে বাসাবাড়ি পরিষ্কার করতে গিয়ে পচা গন্ধ পান। পরে খুঁজে বেশ কয়েকটি মরা ইঁদুর দেখে তা ফেলে দেন। সকালে উঠে আবারও গন্ধ পেয়ে খোঁজ করতে গিয়ে নিচতলার গুদামে মরদেহ দুটি দেখতে পান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com