রবিবার, ০৮:২৪ অপরাহ্ন, ০২ অগাস্ট ২০২৬, ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন , স্বাক্ষরিত জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচার নিশ্চিত করবে সরকার

নির্বাচন পর্যন্ত সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিয়ে কড়া নির্দেশনা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ৫১ বার পঠিত

সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে অন্তর্বর্তীকালীন সরকার। নতুন এ নির্দেশনায় আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত কর্মকর্তাদের ‘একান্ত প্রয়োজন’ ছাড়া বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকতে বলা হয়েছে।

সম্প্রতি বিদেশ ভ্রমণ সংক্রান্ত পূর্ববর্তী নির্দেশনা প্রতিপালনের বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্রের অনুলিপি উপদেষ্টাদের একান্ত সচিবদের কাছেও পাঠানো হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, লক্ষ্য করা যাচ্ছে- আগে জারি করা নির্দেশনাগুলো যথাযথভাবে অনুসরণ না করে অনেক কর্মকর্তা বিদেশ ভ্রমণ করছেন। মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও সচিব একই সময়ে বিদেশ সফরে যাচ্ছেন, এমনকি একই মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা একসঙ্গে বিদেশ যাচ্ছেন। এসব প্রস্তাব নিয়মিতভাবে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হচ্ছে, যা পূর্ববর্তী নির্দেশনার পরিপন্থি।

নতুন পরিপত্রে আগের সব নির্দেশনা কঠোরভাবে প্রতিপালনের ওপর জোর দিয়ে বলা হয়েছে, এখন থেকে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত একান্ত অপরিহার্য কারণ ছাড়া বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ করা হলো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com