সোমবার, ১২:০৭ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা, ইউপি সদস্য বললেন ‘আমি বিএনপির একনিষ্ঠ কর্মী’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৬ বার পঠিত

আওয়ামী লীগ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে ফরিদপুরের সালথায় আলোচনায় এসেছেন  স্থানীয় ইউপি সদস্য নূরুদ্দীন মাতুব্বর। সাংবাদিক ডেকে দলটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি। এসময় তিনি বলেন, ‘আমি বিএনপির একনিষ্ঠ কর্মী’।

বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার গট্টি ইউনিয়নের মাদ্রাসা গট্টি এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

স্থানীয় সাংবাদিক ও দলীয় নেতাকর্মীদের সামনে নূরুদ্দীন মাতুব্বর বলেন, আমি ২০১৫ সাল পর্যন্ত বিএনপির কমিটিতে ছিলাম। গট্টি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করেছি। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে আমি কোনো দিন জড়িত ছিলাম না। কে বা কারা আমাকে উপজেলা আওয়ামী লীগের কমিটিতে যুব ও ক্রীড়া সম্পাদক পদে রেখেছে, আমি জানি না।

তিনি আরও বলেন, আমি ১৯৮৬ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত। প্রয়াত কে এম ওবায়দুর রহমানের নেতৃত্বে কাজ করেছি। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করছি। অথচ আমার নাম ব্যবহার করে আওয়ামী লীগের কমিটিতে পদ দিয়ে আমাকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। তাই আমি এ পদ থেকে সরে দাঁড়াচ্ছি এবং স্পষ্টভাবে জানাতে চাই আমি বিএনপির কর্মী ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব।

আবেগঘন কণ্ঠে নূরুদ্দীন মাতুব্বর আরও বলেন, আওয়ামী লীগের চাপে বহু হামলা ও মামলার স্বীকার হয়েছি। মিথ্যা মামলায় জেল খেটেছি। আমাকে চাপে ফেলে তাদের দলে নাম লিখিয়েছে। অথচ আমি কখনো আওয়ামী লীগ করিনি। প্রয়াত কে এম ওবায়দুর রহমান ছিলেন আমার রাজনৈতিক গুরু। তিনি একাধিকবার আমার বাড়িতে এসেছেন এবং আমাদের বাড়িতে খেয়েছেন।

তিনি অভিযোগ করে বলেন, একটি কুচক্রী মহল আমাকে আওয়ামী লীগের নেতা বানিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। এর মাধ্যমে আমাকে রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা চলছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আপনাদের কাছে বিচার চাই। আমার নাম যদি কোনো আওয়ামী লীগের কমিটিতে থাকে, আজ থেকেই তা প্রত্যাহার করলাম।

বর্তমানে নূরুদ্দীন মাতুব্বর গট্টি ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য। তার বাড়ি ইউনিয়নের আড়ুয়াকান্দি গ্রামে।

উপজেলা বিএনপির এক নেতা জানান, নূরুদ্দীন মাতুব্বর দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে স্থানীয় আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্র জানায়, তিনি বিভিন্ন সময় আওয়ামী লীগের কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। তবে এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগ আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি।

সংবাদ সম্মেলনে স্থানীয় বিএনপি কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নুর আলম, ইউনুস মোল্লা, সাবান খান, ইসহাক মাতুব্বর, সায়েদ মীর, আফতার খান, শুকুর খান, পাঞ্জু মাতুব্বরসহ শতাধিক নেতাকর্মী।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com