সোমবার, ০২:৫১ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

নারায়ণগঞ্জে ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরণে এক পরিবারের দগ্ধ ৮

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৮৭ বার পঠিত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসর বিস্ফোরণে এক পরিবারের আটজন দগ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে থানাধীন হিরা ঝিল এলাকার মুড়ির ফ্যাক্টরির গলিতে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- হাসান (৩৭), সালমা (৩০), মুনতাহা (১১), জান্নাত (৪), রাইয়ান (৪ মাস), আসমা (৩৫), তিসা (১৬) ও আরাফাত (১৩)। তাদের উদ্ধার করে ভ্যান ও অটোরিকশার মাধ্যমে প্রো-অ্যাক্টিভ হাসপাতাল সাইনবোর্ড এলাকায় প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাকির খন্দকারের টিনশেড বাড়ির একটি কক্ষ জনৈক হাসান ভাড়া নিয়ে স্ত্রী-সন্তানসহ বসবাস করছিলেন। রাতে ওই কক্ষে থাকা ফ্রিজ থেকে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে বিকট শব্দ হয় এবং মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে কাচপুর ও ইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করে আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মিরন মিয়া জানান, ফ্রিজের শর্ট সার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিস্তারিত তদন্ত শেষে সঠিক কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com