শনিবার, ১০:৪৩ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

শতবর্ষের বিশ্বকাপ আয়োজন করতে চায় আর্জেন্টিনা-উরুগুয়ে

স্পোর্টস ডেস্ক ‍॥
  • আপডেট টাইম : বুধবার, ৩ আগস্ট, ২০২২
  • ১৯৪ বার পঠিত

১৯৩০ সালে লাতিন আমেরিকার দেশ উরুগুয়েতে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’খ্যাত ফুটবল বিশ্বকাপ আয়োজিত হয়েছিল। দেখতে দেখতে কেটে গেছে ৯২ বছর। চলতি বছর কাতারে আয়োজিত হচ্ছে বিশ্বকাপের ২২তম আসর।

২০২৬ সালে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো যৌথভাবে আয়োজন করবে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই খেলা। এরপরেই ২০৩০ সালে প্রথমবারের মতো সেন্টেনিয়াল জুবিলি বা শতবর্ষের বিশ্বকাপ আয়োজন করবে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। শতবর্ষের সেই বিশ্বকাপ আবার উরুগুয়েতে ফেরাতে চায় দেশটি।

তবে এবার আর এককভাবে নয় বরং লাতিন আমেরিকার অন্য তিন দেশ আর্জেন্টিনা, চিলি এবং প্যারাগুয়ের সঙ্গে যৌথভাবে শতবর্ষের বিশ্বকাপ আয়োজন করতে চায় উরুগুয়ে। এ লক্ষ্য ইতোমধ্যে দেশগুলোর ফুটবল ফেডারেশন মিলিতভাবে ২০৩০ বিশ্বকাপের জন্য আবেদন করেছে।

 

দক্ষিণ আমেরিকার ফুটবল ফেডারেশন কনমেবলের সভাপতি আলেজান্দ্রো ডমিনগুয়েজ এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, শতবর্ষের ফুটবল বিশ্বকাপ লাতিন আমেরিকায় ফেরানো তাদের স্বপ্ন।

তিনি গণমাধ্যমে বলেন, ‘ফুটবল বিশ্বকাপের প্রথম আসরের পরবর্তী এক শ বছর কেবল একবারই পাওয়া যাবে। এবং আমরা চাই এটা (ফুটবল বিশ্বকাপ) আবার তার ঘরে (প্রথম আয়োজক দেশ) ফিরে আসুক। আমরা বিশ্বাস করি, ফিফা আমাদের দাবি মেনে নেওয়ার জন্য এটাই যথেষ্ট কারণ।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com