শুক্রবার, ০৯:৪৪ অপরাহ্ন, ২১ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৪১ বার পঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়া সরকারের অন্য কারো মধ্যে পরিবর্তনের ছাপ নেই বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর জনগণের প্রত‍্যাশা ছিল রাজনীতি ও রাষ্ট্র শাসনে বড় ধরনের পরিবর্তন আসবে। কিন্তু সরকারের মন্ত্রী, এমপি ও দলীয় নেতাকর্মীদের মাঝে পুরোনো রাজনৈতিক ভাষা ও চরিত্র পুর্ণমাত্রায় লক্ষণীয়। শুধু প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ‍্যে পরিবর্তনের ছাপ আছে। শনিবার (১৩ জুন) সকালে রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে এবি পার্টি রংপুর বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ব‍্যয় সংকোচন নীতি গ্রহণ করেছেন। প্রটোকল কমানো, সময়ানুবর্তিতা ও অযথা প্রশংসা এড়িয়ে চলার রীতি প্রতিষ্ঠা করার চেষ্টা করছেন। কিন্তু তার মন্ত্রী পরিষদ, সংসদ সদস্য, দলান্ধ আমলা গোষ্ঠী ও দলীয় নেতাকর্মীদের মধ‍্যে তা অনুসরণের কোন লক্ষণ দেখা যাচ্ছে না।

তিনি জুলাই অভ্যুত্থানের সম্মিলিত অংশ আজ সংসদে। সরকার ও বিরোধীদল উভয়ই ফ‍্যাসিবাদী শাসনের বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে। এই সংসদে সংস্কার ও সুশাসন কীভাবে নিশ্চিত করা যায় তা প্রাধান্য পাওয়ার কথা ছিল। কিন্তু আমরা দেখছি পুরোনো কায়দায় একে অপরের বিরুদ্ধে কাঁদা ছোঁড়াছু্ঁড়ি ও প্রধানমন্ত্রীর প্রশংসার ফুলঝুরি। উপজেলা পরিষদ ভবনে সংসদ সদস্যদের অফিস ও গাড়ি সুবিধার আলোচনায় উভয় পক্ষ আবার একজোট।

সংসদে উত্থাপিত বাজেটের সমলোচনা করে মঞ্জু বলেন, মূল‍্যস্ফীতি এখন ১০ শতাংশ ছুঁইছুঁই। তিন মাসে সরকার প্রায় অর্ধলক্ষ কোটি টাকা ট্রেজারি বিল থেকে ঋণ নিয়েছে। ব‍্যাংকিং ব‍্যবস্থায় স্থিতিশীলতা আনার পরিবর্তে সরকার ঝুঁকি তৈরি করে যাচ্ছে। এমতাবস্থায় আরো বেশি ঘাটতি ও ঋণ নির্ভর বাজেট জনগণকে সাময়িক বোকা বানানোর অপচেষ্টা ছাড়া আর কিছুই না। সীমান্তবর্তী এলাকায় পুশইনের বিরুদ্ধে সাধারণ জনগণ ও বিজিবি’র যৌথ প্রতিরোধের প্রশংসা করেন এবি পার্টির চেয়ারম্যান। জাতীয় সংসদে পুশইনের বিরুদ্ধে দলমত নির্বিশেষে সর্বসম্মত নিন্দা প্রস্তাব উত্থাপনের আহ্বান জানান তিনি।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার ও এবি যুব পার্টির আহ্বায়ক শাহাদাতুল্লাহ টুটুল।

রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন এবি পার্টি রংপুর মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রউফ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন দিনাজপুর জেলা আহ্বায়ক অধ‍্যক্ষ শহিদুল ইসলাম, কেন্দ্রীয় নেতা ফিরোজ কবির, রংপুর মহানগর সদস‍্যসচিব মাহবুবুর রহমান, কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান রঞ্জু, গাইবান্ধা জেলা আহ্বায়ক খাইরুল আলম, নীলফামারী জেলা আহ্বায়ক মাওলানা লিয়াকত আলী, কুড়িগ্রাম জেলা আহ্বায়ক নজরুল ইসলাম, রংপুর মহানগর সিনিয়র যুগ্ম-আহবায়ক অধ্যাপক গোলজার হোসেন, রংপুর জেলা সদস্য সচিব এনামুল হক, পঞ্চগড় জেলার সদস্য সচিব মোমিন সরকার, লালমনিরহাট জেলার সদস্য সচিব আশরাফুল আলম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com