বৃহস্পতিবার, ০২:৫৪ অপরাহ্ন, ০৩ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে চিঠি শাপলা চত্বর হত্যাযজ্ঞ : পলাতক শেখ হাসিনাসহ ৩০ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ কক্সবাজারে সাগরে ট্রলারডুবিতে দুই জেলের মৃত্যু, নিখোঁজ ২ হরমুজ প্রণালির নাম নিজের নামে রাখতে চান ট্রাম্প যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ২, আহত ৩ পুলিশ কর্মকর্তা তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ মেসির সম্মানে দশম মিনিটে ‘থেমে যাবে’ আর্জেন্টিনার সব ম্যাচ নিলামে বিক্রীত সম্পত্তির ওপর ভ্যাট আরোপ অবৈধ: হাইকোর্ট এমবাপ্পেকে অপহরণ ও বাড়িতে হামলার পরিকল্পনা, চাঞ্চল্যকর তথ্য ফাঁস তিব্বত-নেপালে বন্যায় নিহত বেড়ে ১২২৫, নিখোঁজ ৪৭৫৭

বড়পুকুরিয়ায় ৯০ শ্রমিকের করোনা শনাক্ত, উত্তোলন বন্ধ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৩৩৪ বার পঠিত

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে কর্মরত ৯০ জন শ্রমিকের করোনা শনাক্ত হওয়ায় শুক্রবার থেকে সাময়িকভাবে কয়লা উত্তোলন বন্ধ রাখা হয়েছে। বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সাইফুল ইসলাম সরকার শনিবার বলেন, ‘দুই দফা নমুনা পরীক্ষায় ৫০ জন চীনা ও ৪০ জন বাংলাদেশী শ্রমিকের করোনা পজিটিভ হয়। এতে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় চীনা শ্রমিকদের সংস্পর্শে থাকা ৪৫০ বাংলাদেশী শ্রমিককে শুক্রবার খনি থেকে বের করে দেয়া হয়েছে।’

এছাড়া ৩০২ জন চীনা ও ৬০ জন বাংলাদেশী শ্রমিক কোয়ারেন্টাইনে রয়েছে। এজন্য কয়লা উত্তোলন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

নতুন ফেইজের (১৩০৬) মেশিন এ্যাডজাস্টের কারণে কমপক্ষে ১০ দিন কয়লা উত্তোলন করাও সম্ভব নয় বলে জানান তিনি। এরপর থেকে কয়লা উত্তোলনের আশা করছেন সংশ্লিষ্টরা।

তবে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রে সরবরাহের জন্য কমপক্ষে ৪০ হাজার টন কয়লা খনির ইয়ার্ড মজুত রয়েছে। এতে কয়লা ভিত্তিক ওই কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন সচল রাখা যাবে বলে জানান এই কর্মকর্তা।

সাইফুল বলেন, ‘বাংলাদেশী শ্রমিকদের মধ্যে যাদের নমুনা পরীক্ষায় নেগেটিভ আসবে তারা কাজে যোগদান করতে পারবেন।’
সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com