রবিবার, ০৫:৫৬ পূর্বাহ্ন, ৩০ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গুম বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী গৌরনদীতে ক্যাথলিক চার্চ মার্কেটের শুভ উদ্বোধন  বন্যায় ভেসে আসা ব্যাংকের ভল্ট ভাঙার অভিযোগ, নেপালে গ্রেপ্তার ২৯ চরমোনাই পীরের ১০ অভিযোগ চার খুনের আসামির পক্ষে লড়বেন না রংপুরের আইনজীবীরা ব্রাহ্মণবাড়িয়ায় ‘হাসনাতদের ভেন্যুতে’ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষণা গুম-খুন ও জুলাই শহীদ পরিবারের ৭৪ সদস্যকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে কাদের সমর্থন দেবে বিএনপি, জানালেন প্রতিমন্ত্রী বাংলাদেশে ৬ লাখ চাকরি হারানোর শঙ্কা : বিশ্বব্যাংক লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে বড় অঙ্কের পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

তালা ভেঙে কুয়েটের হলে ঢুকলেন শিক্ষার্থীরা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫
  • ১১৪ বার পঠিত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) প্রশাসনের সিদ্ধান্ত উপেক্ষা করে পাঁচটি হলের তালা ভেঙে প্রবেশ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার দুপুরে হলের তালা ভাঙা শুরু করেন শিক্ষার্থীরা। প্রথমে বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের তালা ভাঙা হয়। পরে অমর একুশে হল, ড. এম এ রশিদ হলসহ অপর দুটির তালা ভাঙেন শতাধিক শিক্ষার্থী।

আবাসিক হলের তালা খোলার দাবিতে এর আগে দুপুর ১টার দিকে বিক্ষোভ মিছিল বিভিন্ন বিভাগের সামনে শিক্ষকদের কাছে যান শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীদের অনুরোধে সাড়া দেননি শিক্ষকরা।

হল খোলার অনুরোধে সাড়া না পেয়ে উপাচার্য মুহাম্মদ মাছুদের পদত্যাগের দাবিতে এক দফা ঘোষণা করেন শিক্ষার্থীরা। পরে কুয়েট স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে প্রেস ব্রিফিং করেন শিক্ষার্থীরা।

ব্রিফিংয়ে এক শিক্ষার্থী লিখিত বক্তব্যে বলেন, ‘যেহেতু ভিসি কুয়েট শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন, যেহেতু ভিসি ব্যর্থতার দায় নিতে অস্বীকার করেছেন, যেহেতু ভিসি নেট, পানি অফ করে হল থেকে বের করে দিয়েছেন, যেহেতু ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দিতে ইন্ধন জুগিয়েছেন, যেহেতু ভিসি আন্দোলনরত শিক্ষার্থীদের বহিষ্কার করেছেন, সেহেতু আমরা ছয় দফা থেকে এক দফা ঘোষণা করছি। এই ভিসিকে অপসারণ আমাদের একমাত্র দাবি। একই সঙ্গে নতুন ভিসির অধীন নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানাচ্ছি।’

প্রসঙ্গত, গতকাল সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, আগামী ২ মে থেকে আবাসিক হল এবং ৪ মে শিক্ষা কার্যক্রম চালু হবে। এই সিন্ডিকেটে বিশ্ববিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com