মঙ্গলবার, ১১:৫০ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ছুরিকাঘাতে যুবক নিহত, জড়িতদের বসতঘর জ্বালিয়ে দিলো বিক্ষুব্ধ জনতা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১০১ বার পঠিত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পাওনা টাকা চাওয়ায় ঋণগ্রহীতার ছুরিকাঘাতে মোহাম্মদ মানিক (৩২) নামের এক যুবকের মৃত্যুর ঘটনায় জড়িতদের বসতঘর জ্বালিয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।

মঙ্গলবার (১৮ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পরৈকোড়া ইউনিয়নের হাশেম ভেন্ডারের বাড়ী ও কর মিয়ারো বাড়ীতে অবস্থিত জড়িতদের বসতঘরে ভাংচুর ও আগুন লাগানোর ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মোহাম্মদ মানিক ও ঘাতক মো. রাসেল উভয় মাদক কারবারির সাথে জড়িত ছিল।

স্থানীয়রা জানায়, নিহত মানিক স্থানীয় মো. রাসেল নামের এক ব্যক্তির কাছে এক লাখ টাকা পাওনা রয়েছে। এনিয়ে সোমবার (১৭ মার্চ) দুজনের মধ্যে তর্কাতর্কি হলে একপর্যায়ে মানিককে ছুরিকাঘাত করেন রাসেল। স্থানীয়রা আহত অবস্থায় মানিককে  চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত দুইটার দিকে মানিকের মৃত্যু হয়।

এরপর মঙ্গলবার(১৮ মার্চ) সন্ধ্যা ৭টার পর জানাজা নামাজ শেষে মাইকে ঘোষণা দিয়ে মোহাম্মদ মানিকের খুনের ঘটনায় জড়িত আসামি মো. রাসেল, মো. নয়ন  এর বসতঘর ভাংচুর করে আগুন লাগিয়ে দেয় ক্ষুব্ধ জনতা।

আগুন লাগার বিষয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের অফিসার মো. ইউছুফ জানায়, আগুন লাগার খবর পেয়ে আমাদের ফোর্স  ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আনুমানিক ৫লাখ টাকার ক্ষয়ক্ষতি ও ২লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানায়, ঘর পুড়িয়ে দেওয়ার ঘটনাটি শুনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সবধরনের বিশৃঙ্খলা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com