বুধবার, ১০:১৫ অপরাহ্ন, ১০ জুন ২০২৬, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সম্প্রচারস্বত্ব: প্রশ্নের মুখে আওয়ামী লীগ আমল, আলোচনায় জহির উদ্দিন স্বপনের প্রশংসনীয় উদ্যোগ চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী

“নারী তুমি জেগে ওঠো”____তাজিয়া

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১৪১ বার পঠিত

হে নারী আর কতো নীরব থাকবে,
জেগে ওঠার সময় যে হয়েছে আজ!
নিজেকে প্রতিহত করো,
নয়তো বেঁচে থাকা হবে যে অর্থহীন
কতো আর সহ্য করবে, অন্যায় অবিচার!
নীরব নিশ্চুপ থাকার জন্য যে
তোমার জন্ম হয়নি,
অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াও
সত্যের সামনে নিজেকে তুলে ধরো
আর নিজের অধিকার প্রতিষ্ঠা করো;
স্বার্থপর লোভী মানুষের জন্য মায়া দেখিও না
তারা কি চায় তুমি কি তা জানো? জানোনা!
তারা তোমাকে ব্যবহার করবে,
নিজ স্বার্থসিদ্ধির জন্য
মাথা উচু করে বাঁচার অধিকার
তোমার ও যে আছে!
তুমি নারী সেটা না ভেবে
নিজেকে মানুষ ভাবো
শেষ রক্তবিন্দু দিয়ে হলেও স্বার্থপর,
লোভী মানুষের বিরুদ্ধে রুখে দাঁড়াও,
নিজের স্বপ্নকে পদদলিত না করে।
অমানুষকে মানুষ না বানাতে পারলেও,
দ্বিতীয় অমানুষের যেন জন্ম না হয়!
হে নারী! বেড়িয়ে আসো তোমার অসহায়ত্ব থেকে
এ পৃথিবীটাকে একটি নতুন পৃথিবীর জন্ম দেই,
উপহার দেই নারী না একটি পূর্ণ মানুষের!
আমরা মরে গিয়ে হলেও
একটি মানুষের জন্ম হোক
সে তার অধিকার নিয়ে বাঁচুক,
ফিরে পাক বেঁচে থাকার আবাসস্থল।
-তাজিয়া
নারী দিবসে সকল নারীর প্রতি শ্রদ্ধা আর হৃদয় নিংড়ানো ভালোবাসা! সকলের প্রতি শুভেচ্ছা রইলো!

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com