বুধবার, ০৪:৪০ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

পল্টনের জামান টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে, দুজনকে উদ্ধার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০২ বার পঠিত

স্বদেশ ডেস্ক:

প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাজধানীর নয়াপল্টনে জামান টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে ভবনটিতে আটকে পড়া দুজনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিস কর্মীরা। এর আগে ভোর পাঁচটা ৩৫ মিনিটে ওই ভবনের চার ও পাঁচতলায় আগুন লাগে।

ফায়ার সার্ভিসের সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন আগুন নিয়ন্ত্রণে আসার তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে আসায় এখন ড্যাম্পিং ডাউনের কাজ চলছে।

এই কর্মকর্তা আরও জানান, ভবনটি থেকে দুজন পুরুষকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা আগুনের কারণে আটকা পড়েছিলেন।

আনোয়ারুল ইসলাম বলেন, বহুতল ভবনটিতে আগুন লাগার পর ঝুঁকি বিবেচনায় ১৪টি ইউনিট পাঠানো হয়েছিল। ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। ৫টি ইউনিটের কাজ করতে হয়নি।

এছাড়া আগুনে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com