বুধবার, ০৯:৩৬ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

ডিবি হারুন সিন্ডিকেটের প্রধান আবু সাদেক গ্রেপ্তার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৬ বার পঠিত

ব্যবসায়ীকে অপহরণ করে ডিবি কার্যালয়ে নিয়ে ৬ কোটি টাকা চাঁদা আদায়ের চেষ্টার মামলায় এস এস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবু সাদেককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদের ‘সিন্ডিকেটের প্রধান’ হিসেবে পরিচিত।

গতকাল রবিবার দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও রমনা থানার এসআই আব্দুল কাদের গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে, গত ২১ জানুয়ারি আদালতের নির্দেশনায় ২৩ জানুয়ারি রমনা থানায় মামলা দায়ের করেন জুলফিকার আলী নামের ভুক্তভোগী ব্যবসায়ী।

মামলার আসামিরা হলেন আবু সাদেক, ডিএমপি গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ, সাবেক ডিসি ডিবি গোলাম সবুর, তৎকালীন একজন অতিরিক্ত ডিআইজি, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তরুণ ও আবু সাদেকের ম্যানেজার মো. শামিম।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ২০২৩ সালে ১৩ ফেব্রুয়ারি ব্যবসায়ী জুলফিকারকে অপহরণ করে ডিবি কার্যালয়ে নিয়ে যান এবং সেখানে তাকে নির্যাতন করে ৬ কোটি টাকা দাবি করেন। টাকা দেওয়ার জন্য এক সপ্তাহ সময়ও দেওয়া হয়। পরবর্তীতে আরও দুইবার ডিবি কার্যালয়ে এবং ধানমন্ডির ১ নম্বর রোডে অবস্থিত ড্রিমস বিউটি পার্লার ও ফিটনেস ক্লাবে নিয়ে নির্যাতন করা হয়। ওই বিউটি পার্লারটি মূলত আবু সাদেকের সিন্ডিকেটের সদস্যদের আড্ডার স্থান। সেখানে বসে ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তরুণসহ অন্য আসামিরা বিভিন্ন অপহরণ ও চাঁদাবাজির পরিকল্পনা করতেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com