শুক্রবার, ০৪:০৯ অপরাহ্ন, ১০ এপ্রিল ২০২৬, ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে বর্ণাঢ্য আয়োজনে ইসলামী সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা  গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে খালে ট্রাক ‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড

পঞ্চগড়ে বইছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ১০২ বার পঠিত

পঞ্চগড়ের বইছে হিমালয়ের হিম বাতাস। সাদা কুয়াশায় ঢাকা চারদিক। চলছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ সকাল ৯ ঘটিকায় ৯ দশমিক ৫ ডিগ্রী তাপমাত্রা রেকড হয়েছে। কনকনে শীত, হিম বাতাসে জনজীবন অতিষ্ট। সড়ক-মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। হিম ঠান্ডায় মানুষ কাবু হয়ে পড়েছে। জলবায়ু পরিবর্তনে প্রকৃতি রুপ বদলাছে। রোগ ব্যাধি বাড়ছে।

পঞ্চগড়ে আজ বৃহস্পতিবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যকেন্দ্র কেন্দ্রে ৯ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ওই হিসাবে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। ভোর থেকে কুয়াশায় ঢাকা পড়েছে প্রকৃতি। মাঝারি শৈত্যপ্রবাহে অসহায় মানুষের জীবন বিপর্যস্ত। অসহায় গরীব মানুষ মানবেতর জীবনযাপন করছে। হিম বাতাসে মানুষজন শীতের কাপড় পড়ে চলাফেরা করছে। মানুষের পাশাপাশি শীতে কষ্ট পাচ্ছে প্রাণীকুল। ভ্যানচালক, পাথরশ্রমিক ও চা-শ্রমিক, দিনমজুর দুর্ভোগে পড়েছে। সাধারন মানুষ প্রতিদিনে গাছের পাতা, খড় কুটা জ্বালিয়ে ঠান্ডা নিবারণের চেষ্টা করছে।

সরেজমিনে কথা হয় শিরিনের সাথে তিনি বলেন, ‘কয়েকদিন ধরে শৈত্যপ্রবাহ চলছে। বিকেল হওয়ার সাথে সাথে হিম শীতল বাতাসে প্রচণ্ড ঠান্ডা করছে। ঘর থেকে বের হওয়া যায় না।’

এদিকে পঞ্চগড় আধুনিক হাসপাতালে শীতের কারণে বেড়েছে সর্দি, কাশি, ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্টসহ নানা রোগ ব্যাধি। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা।

তেতুঁলিয়া আবহাওয়া অফিসের কর্মকর্তা মো: রুকুনুজ্জামান বলেন, ‘আজ বৃহস্পতিবার সকাল ৯টায় তেতুঁলিয়া আবহাওয়া পর্যকেন্দ্র কেন্দ্রে ৯ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চলছে মৃদু শৈত্যপ্রবাহ।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com