বুধবার, ০১:০১ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

মধ্যরাতে সেন্টমার্টিনে আগুন, রিসোর্ট পুড়ে ছাই

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫
  • ১১০ বার পঠিত

সেন্টমার্টিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে কয়েকটি রিসোর্ট পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার পরে দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান।

অগ্নিকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, ‘মধ্যরাতে সেন্টমার্টিনে ভয়াবহ আগুনে শায়রী, বিচ ভ্যালি ও কিংশুক রিসোর্ট পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় কোনো পর্যটক ও স্থানীয় হতাহত হননি। আগুন নিয়ন্ত্রণে আনার জন্য উন্নত মানের কোনো যন্ত্র না থাকায় ক্ষতি বেশি হয়েছে।’

সেন্টমার্টিনের বাসিন্দা আব্দুল মালেক বলেন, ‘সাধারণত দ্বীপের বর্জ্য পোড়ানো হয় বালিয়াড়িতে, যা থেকে এ ঘটনা হতে পারে।’

এই দ্বীপে কোনো ফায়ার সার্ভিস না থাকায় আগুনে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দ্বীপের বাসিন্দারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com