মঙ্গলবার, ০৭:১৮ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২ টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন বুকার পুরস্কার পেলেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর ডার্ক কমেডিতে প্রথমবার তাসনিয়া ফারিণ পরকীয়া : এক দিনেই ৯২ হাজার কোটি টাকা হারালেন এনভিডিয়া প্রধান শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, জানি না: নুর ২৪ ঘণ্টায় নাশকতার চেষ্টাকালে হাতেনাতে গ্রেপ্তার ৩৩ প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

‘কমপ্লিট শাটডাউন’ চলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ১৪০ বার পঠিত

দ্বিতীয় ক্যাম্পাস সেনাবাহিনীর হাতে হস্তান্তর ও অস্থায়ী আবাসনসহ ৩ দফা দাবিতে ২৪ ঘণ্টার অধিক সময় ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থীদের আমরণ অনশন চলছে। এরই ফলশ্রুতিতে বিশ্ববিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা সকল ক্লাস-পরীক্ষা বর্জন করে, মূল ফটকসহ বিভিন্ন গেটে তালা ঝুলিয়ে শাটডাউন ঘোষণা করেছে।

আজ সোমবার সকাল থেকেই এই গণঅনশনের পাশাপাশি এই শাটডাউন কর্মসূচি চলছে বলে জানান শিক্ষার্থীরা এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে এই বিষয়ে পোস্ট ও করেন তারা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসহ উদ্ভিদবিজ্ঞান বিভাগ, সমাজকর্ম বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রসায়ন বিভাগ, সিএসই বিভাগ, পদার্থবিজ্ঞান বিভাগ, মার্কেটিং বিভাগ, ম্যানেজমেন্ট স্টাডিস, অ্যাকাউন্টটিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ, ইতিহাস বিভাগ, আইআর বিভাগ, ফার্মেসি বিভাগ, গণিত বিভাগ, ভূমি ব্যবস্থাপনা ও আইন বিভাগ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, বাংলা বিভাগ ও গণিত বিভাগের শিক্ষার্থীরা ‘শাটডাউন’-এর সঙ্গে একাত্মতা পোষণ  মূল ফটকে তালা ঝুলানোসহ বিভিন্ন অনুষদের গেটেও তালা ঝুলছে।

অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করতেই এমন কর্মসূচি দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় অবস্থান গ্রহণ করেছে। তাছাড়া বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরাও তাদের নিজ নিজ কাজে ফিরতে পারছে না অপেক্ষা করছে গেটের বাইরে।

শিক্ষার্থীরা জানান, আমার ভাইয়েরা মরে যাবে আর আমরা বসে থাকবো তা হয় না।।সকল ক্লাস পরীক্ষা  বর্জন করে আমরা শাটডাউন ঘোষণা করেছি। দাবি আদায় না হওয়া অবধি কোনো ক্লাস পরীক্ষা হবে না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com