বুধবার, ০৫:১৮ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

পঞ্চগড়ে ফের তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৬ বার পঠিত

পঞ্চগড়ে ফের তাপমাত্রা নামল ১০ ডিগ্রির নিচে। এতে করে দেশের এ উত্তরাঞ্চলের সীমান্ত জেলায় তৃতীয় ধাপে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। পৌষের চলতি সপ্তাহে এমন তাপমাত্রার রেকর্ডে হাড়কাপানো শীত পোহাচ্ছে এ সীমান্ত জনপদের মানুষ।

আজ মঙ্গলবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সোমবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন রবিবার ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্বিতীয় দফায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ভোর সকালেই ঝলমলে রোদ ছড়াচ্ছে সূর্য। উত্তরের হিমবাতাসে কনকনে শীত অনুভব করছে উত্তরের এ জেলার মানুষ। সকালেই কাজে বেড়িয়ে পড়েছেন দিনমজুর, পাথর শ্রমিক, চা শ্রমিক, কৃষক থেকে বিভিন্ন নিম্ন আয়ের মানুষ।

নিম্ন আয়ের পেশার মানুষগুলো বলছেন, ‘তাপমাত্রা বাড়ে কমে। কিন্তু আমরা এ অঞ্চলে শীত ঠিকই পোহাচ্ছি। কী শৈত্যপ্রবাহ, কী তাপমাত্রা। রাতভর বরফের মতো ঠান্ডা অনুভব করছি। আজকে আবার শীত বেশি মনে হচ্ছে। কিন্তু শীত হলেও ঘরে বসে থাকার সুযোগ নেই। পরিবারের মুখে আহার তুলে দিতেই তীব্র শীত উপেক্ষা করেই কাজে যেতে হচ্ছে।’

শীতে সর্দি, কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টজনিত বিভিন্ন রোগব্যাধি। প্রতিদিনই জেলা ও উপজেলার হাসপাতালগুলোর বহির্বিভাগে বেড়েছে রোগীর সংখ্যা। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন। চিকিৎসকরা চিকিৎসার পাশাপাশি শীতে সুরক্ষা থাকতে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন।

জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘আজকে ফের তাপমাত্রা কমে ৯ ডিগ্রির ঘরে অবস্থান করছে। এ তাপমাত্রায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে এ অঞ্চলে। আজ মঙ্গলবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সোমবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন রবিবার ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দ্বিতীয় দফায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com