বুধবার, ০৬:০২ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

বিসিএসে চিকিৎসকদের বয়সসীমা ২ বছর বাড়ানোর সুপারিশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৯৮ বার পঠিত

অন্য সাধারণ প্রার্থীদের চেয়ে চিকিৎসকদের চিকিৎসা পাঠক্রম শেষ করতে অতিরিক্ত ৪ থেকে ৫ বছর সময় লেগে যায়– এমন বিবেচনায় বিসিএস পরীক্ষায় চিকিৎসকদের আবেদনের বয়সসীমা আরও দুই বছর বাড়ানোর সুপারিশ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে স্বাস্থ্যসেবা বিভাগের (প্রশাসন-১) সিনিয়র সহকারী সচিব মো. আবু সুফিয়ান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সুপারিশ করা হয়েছে।

এতে বলা হয়েছে, বিসিএস পরীক্ষায় আবেদনের ক্ষেত্রে পূর্বে সাধারণ প্রার্থীদের বয়সসীমা ছিল ৩০ বছর এবং চিকিৎসকদের বয়সসীমা ছিল ৩২ বছর। বর্তমানে সাধারণ প্রার্থীদের বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছে কিন্তু চিকিৎসকদের জন্য বয়সসীমার বিষয়ে আলাদা কোনো নির্দেশনা প্রদান করা হয়নি। চিকিৎসকদের চিকিৎসা পাঠক্রম শেষ করতে সাধারণ প্রার্থীদের চেয়ে ৪/৫ বছর অতিরিক্ত সময় প্রয়োজন হওয়ায় বিসিএস পরীক্ষায় আবেদনের ক্ষেত্রে চিকিৎসকদের বয়সসীমা ৩৪ বছর করার জন্য তারা আবেদন করেছেন।

এ অবস্থায় বিসিএস পরীক্ষায় আবেদনের ক্ষেত্রে চিকিৎসকদের বয়সসীমা ৩৪ বছর করার বিষয়ে তাদের আবেদন পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে এতদ্বসঙ্গে নির্দেশক্রমে প্রেরণ করা হলো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com