বুধবার, ০৬:০২ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ অব্যাহত, তাপমাত্রা ৯ এর ঘরে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৩২ বার পঠিত

উত্তরের হিমালয়কন্যা পঞ্চগড়ে গত ৬ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ চলছে। উঠানামা করছে তাপমাত্রার পারদ। প্রবাহিত হচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। কখনও ঘন আবার কখনও হালকা কুয়াশায় ঢেকে থাকছে চারপাশ৷ রাতে শীতের তীব্রতা বাড়লেও সকালের পর দেখা মিলেছে সূর্যের৷

বুধবার সকালে জেলার আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

সরজমিনে দেখা যায়, গতকাল সন্ধ্যার পরে থেকে জেলার ওপর দিয়ে হালকা হিমেল হাওয়া বয়ে যায়৷ ফলে সন্ধ্যা থেকে ঘন কুয়াশা না থাকলেও শীতের তীব্রতা বৃদ্ধি পায়। ভোর পর্যন্ত শিশির বিন্দু ও হিমেল হাওয়া স্থায়ী থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা মিলে সূর্যের। শুরুতে মিষ্টি রোদের স্বাদ মিললেও ধীরে ধীরে রোদ বৃদ্ধি পায়।

গত কয়েক দিন শীতের তীব্রতা বাড়ায় দূর্ভোগ বেড়েছে জেলার নিম্নআয়ের মানুষদের৷ সবচেয়ে বেশি কষ্টে পাথর, চা ও দিনমজুর শ্রমিকদের৷ তারা সকাল বেলা শীতের কারণে সময়মতো কাজে যেতে পারছেন না। অন্যদিকে কষ্ট বেড়েছে গরিব ও শীতার্ত মানুষদের৷

এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, তেঁতুলিয়া সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

তিনি আরও জানান, বাতাসের আদ্রতা ৭৭ শতাংশ,বাতাসের গতিবেগ ঘণ্টায় ৭-৮কিলোমিটার, খালি চোখে দৃষ্টিসীমা ৫ কিলোমিটার। মৃদু শৈত্যপ্রবাহ চলমান রয়েছে। আগামী সপ্তাহে শীতের তীব্রতা আরও বৃদ্ধি ও তাপমাত্রা হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com