বুধবার, ০৬:৫৩ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
পদ হারানো সেই এনসিপি নেতা কারাগারে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক করতে পারলেই জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের চেতনা বাস্তবায়িত হবে                              – তথ্য ও সম্প্রচার মন্ত্রী  জুলাই স্মৃতি জাদুঘর ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ‘জুলাই স্মৃতি জাদুঘর’ হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী গৌরনদীতে জুলাই শহীদ পরিবার এবং জুলাইযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা গৌরনদীর ধানডোবাতে ‘এআই উদ্ভাবন ও বৈশ্বিক নেতৃত্ব’ শীর্ষক আলোচনা সভা জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক

৩ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল শুরু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ৯৪ বার পঠিত

কুয়াশা কেটে যাওয়ায় তিন ঘণ্টা পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

মঙ্গলবার সকাল সোয়া ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু হয়।

বিআইডাব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো: সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, বিআইডব্লিলউটিসি কর্তৃপক্ষ জানায়, নদীতে ঘন কুয়াশার কারণে নৌ-চ্যানেল মার্ক দৃষ্টির বাইরে চলে গেলে আজ সকাল ৬টা থেকে এ নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

ঘন কুয়াশার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে প্রতি বছর শীত মৌসুমে দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় কুয়াশার কারণে ঘাটে তিনটি ফেরি যানবাহন লোড করে ঘাটেই নোঙ্গর করে বসে রয়েছে।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকলেও যাত্রী ও যানবাহনের চাপ নেই রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তে। তবে ধারণা করা হচ্ছে, বেলা বাড়ার সাথে যাত্রী ও যানবাহনের চাপ বাড়বে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মো: সালাহউদ্দিন বলেন, কুয়াশার কারণে ফেরি বন্ধ থাকলেও দৌলতদিয়ায় যাত্রী ও যানবাহনের কোনো চাপ নেই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com