বুধবার, ০৯:১৮ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

আবারো বেক্সিমকোর শ্রমিকদের সড়ক অবরোধ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১০০ বার পঠিত

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আবারো অবস্থান নিয়েছেন বেক্সিমকোর পোশাক কারখানার শ্রমিকরা।

আজ বুধবার সকাল ৮টার দিকে মহাসড়কের চক্রবর্তী মোড় এলাকায় বকেয়া বেতনের দাবিতে সপ্তম দিনের মতো অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন তারা। এ কারণে যানবাহনগুলো বিকল্প পথে চলতে বাধ্য হচ্ছে।

কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনজুরুল ইসলাম বলেন, ‘বেক্সিমকো কারখানার শ্রমিকরা সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। বিকল্প পথে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।’

নাম প্রকাশ না করার শর্তে বিক্ষোভে অংশ নেয়া এক শ্রমিক বলেন, কথা ছিল তাদের সাথে নিয়েই অক্টোবর বকেয়া বেতন পরিশোধের তারিখ নির্ধারণ করা হবে। কিন্তু কর্তৃপক্ষ সে কথা রাখেনি।

শ্রমিকদের ভাষ্য, বেতন বাকি থাকায় তারা বাড়ি ভাড়া, দোকানের বকেয়া পরিশোধ করতে পারছেন না।

শিল্প পুলিশের দেয়া তথ্য অনুসারে, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পোশাক ও সিরামিক কারখানায় ৪১ হাজার কর্মী কাজ করনে। এর মধ্যে পোশাক কারখানার শ্রমিকরা সপ্তাহখানেক ধরে সড়ক অবরোধ করে অক্টোবর মাসের বেতন পরিশোধের দাবি জানিয়ে আসছেন।

এ বিষয়ে কথা বলতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেও কারো সাথে কথা বলা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com