বুধবার, ১০:০৬ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

রংপুর মেডিকেল কলেজ কমপ্লিট শাটডাউন ঘোষণা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৫৮ বার পঠিত

অধ্যক্ষ মাহফুজার রহমানকে অপসারণের দাবিতে আগামী বুধবার থেকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী মঙ্গলবার দুই ঘণ্টা কর্মবিরতি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র-শিক্ষক ও কর্মচারীরা। আজ রবিবার দুপুরে এ ঘোষণা দেন আন্দোলন কমিটির সাধারণ সম্পাদক ও হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শরিফুল ইসলাম মন্ডল।

এর আগে আজ মেডিকেল কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে অধ্যক্ষের পদত্যাগের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে অধ্যক্ষের কার্যালয়ের সামনে এসে সমাবেশে করেন। এই সমাবেশে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন ডা. শরিফুল ইসলাম মন্ডল।

তিনি বলেন, ‘অধ্যক্ষ মাহফুজার রহমানকে অব্যাহতি দেওয়া না হলে রংপুর মেডিকেল কলেজে (রমেক) আগামী মঙ্গলবার থেকে ২ ঘণ্টা করে ইনডোর ও আউটডোর সেবা বন্ধ থাকবে। আগামী বুধবার কমপ্লিট শাটডাউন থাকবে। এই সময়ের মধ্যে অধ্যক্ষ অপসারণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

আন্দোলকারী চিকিৎসক ও শিক্ষার্থীরা অভিযোগ জানিয়েছে, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সময় ডা. মাহফুজার রহমান দীর্ঘ পাঁচ বছর ধরে ভাইস প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন। এই দায়িত্বে থেকে তিনি ছাত্রলীগকে সঙ্গে নিয়ে জুলাই বিপ্লব চলাকালীন কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দমন-নিপীড়ন করেছেন। একই সঙ্গে আন্দোলনে নিহত শহিদ আবু সাঈদের ময়নাতদন্তের রিপোর্ট বিকৃতির চেষ্টা করেছেন।

উল্লেখ্য, গত ২৯শে অক্টোবর রংপুর মেডিকেল

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com