বৃহস্পতিবার, ১২:৫৪ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

নোয়াখালীতে ৪ অস্ত্রধারীকে গণপিটুনি, একজনের মৃত্যু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৯ বার পঠিত

নোয়াখালী সদর উপজেলায় গণপিটুনি দিয়ে চারজন অস্ত্রধারীকে যৌথবাহিনীর হাতে তুলে দেয় স্থানীয়রা।

আটককৃতরা হলেন, পূর্ব চরমটুয়া ইউনিয়নের বাসিন্দা মো. সহিদ (৪৩), জামাল (৪৩), জাবেদ (২৮) ও রিয়াদ (২৮) ।

আহত অবস্থায় আটককৃত চারজনকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সহিদ নামে একজনের মৃত্যু হয়েছে।

গতকাল শনিবার বিকেলে পূর্ব চরমটুয়া ইউনিয়ন থেকে তাদের আটক করা হয়।

জানা যায়, পূর্ব চরমটুয়া ইউনিয়নের মো. আবদুস সহিদ নামের এক ব্যক্তির কাছে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। এছাড়াও তিনি বিভিন্ন মাদকদ্রব্যের পাইকারি বিক্রেতা। তার সাথে আরও তিনজন সহযোগী রয়েছেন। এমন খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী তাদের আটক করে গণপিটুনি দিয়ে পুলিশ ও সেনাবাহিনীকে খবর দেয়।

খবর পেয়ে ১৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির ক্যাপ্টেন ইফতেখার আহমেদের নেতৃত্বে সেনাবাহিনীর দুটি পিকআপ এবং পুলিশের একটি পিকআপ নিয়ে যৌথ অভিযানে যায়। সে সময় একটি শটগানসহ তাদেরকে আটক করা হয়। গুরুতর আহত অবস্থায় চার জনকেই ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে রাত ৮ টার দিকে সহিদের মৃত্যু হয়েছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি ৪ জনকে আটক ও একজনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘স্থানীয়রা চারজনকে গণপিটুনি দিয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com