বৃহস্পতিবার, ০৪:০৮ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে নিহত ২

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪
  • ১৫৮ বার পঠিত

চট্টগ্রামের হাটহাজারী থানার সীমান্তবর্তী এলাকা অক্সিজেন-কুয়াইশ সড়কে দুর্বৃত্তদের গুলিতে দু’জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন মো. আনিস (৩৮) ও মাসুদ কায়ছার (৩২)। তারা দু’জনেই হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের পশ্চিম কোয়াইশ এলাকার বাসিন্দা। তাদের মধ্যে আনিসের বাবার নাম মো. ইসহাক এবং মাসুদের বাবার নাম মো. রফিক। নিহতরা আওয়ামী লীগের সমর্থক বলে স্থানীয় একটি সূত্র জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, নিহত দুজন অক্সিজেন-কুয়াইশ সড়ক ধরে হেঁটে যাচ্ছিলেন। সড়কের নাহার কমিউনিটি সেন্টার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এতে ঘটনাস্থলেই আনিস মারা যান এবং হাসপাতালে নেয়ার পথে মাসুদ মারা যান।

চট্টগ্রাম নগর পুলিশের উত্তর জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো: জাহাংগীর বলেন, বায়েজিদ বোস্তামী থানার সীমান্তবর্তী এলাকায় দুর্বৃত্তের গুলিতে দু’জন নিহত হয়েছেন। খবর পেয়ে থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে। আমি নিজেও যাচ্ছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com