শনিবার, ১২:৪২ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

রাজকে নিয়ে দর্শকের উচ্ছ্বাস, মুগ্ধ পরীমণি

বিনোদন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ১৮৯ বার পঠিত

শোবিজে অভিনেতা শরিফুল রাজের পথচলা প্রায় এক দশকের। তবে সিনেমায় অভিষেক হয়েছে ২০১৬ সালে ‘আইসক্রিম’ দিয়ে। এরপর তাকে দেখা গেছে ২০১৯ সালের ‘ন ডরাই’ এবং ২০২১ সালের ‘গুণিন’ সিনেমায়। অভিনয়ে সাবলীল রাজ, এ কথায় দ্বিমত নেই কারোর। তবে কাঙ্ক্ষিত আলোচনায় যেন আসতে পারছিলেন না।

তবে এবার চিত্র পাল্টাচ্ছে। সদ্য মুক্তি পাওয়া ঈদের সিনেমা ‘পরাণ’ দিয়ে দর্শকের মনে রাজ করতে শুরু করেছেন তিনি। তাকে ঘিরে দর্শকের উচ্ছ্বাস, প্রশংসা বলে দিচ্ছে, বাউন্ডারি হাঁকিয়েছেন অভিনেতা।

রোববার (১০ জুলাই) ঈদের দিন দেশের ১১টি সিনেমা হলে মুক্তি পেয়েছে ‘পরাণ’। প্রথম দিনই দর্শকের প্রতিক্রিয়া জানতে স্টার সিনেপ্লেক্সে যান সিনেমাটির অভিনেতা, অভিনেত্রী ও নির্মাতা। দর্শকের উচ্ছ্বাস ভিডিওবন্দি করে শেয়ার করেছেন তারা।

‘পরাণ’ সিনেমার পোস্টারে রাজ ও মিম

সেখানে দেখা যায়, চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম দর্শককে জিজ্ঞেস করেন, ‘কার অভিনয় ভালো লেগেছে?’ সবাই একবাক্যে বলে ওঠেন, ‘রাজ’।

রাজের প্রতি দর্শকের এই উচ্ছ্বাস আর ভালোবাসা দেখে মুগ্ধ হয়েছেন তার স্ত্রী ও চিত্রনায়িকা পরীমণি। সে অনুভূতি প্রকাশ করতেও দেরি করলেন না তিনি। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘আমার পরাণটা, দিলা তো সব কাঁপিয়ে! এভাবেই রাজ করতে থাকো পুরোটা সময়। ঈদ মোবারক।’

পরীর পোস্টে সাড়া দিয়েছেন রাজও। জানালেন, পরীই তার সৌভাগ্যের চাবিকাঠি। সেই সঙ্গে ঈদের শুভেচ্ছাও জানিয়েছেন প্রিয়তমা স্ত্রীকে।

উল্লেখ্য, ‘পরাণ’ নির্মাণ করেছেন রায়হান রাফি। ত্রিকোণ প্রেমের গল্পে নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোহান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com