বৃহস্পতিবার, ০৬:০২ পূর্বাহ্ন, ০৬ অগাস্ট ২০২৬, ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

শেখ হাসিনা ও নওফেলসহ ৩৪ জনের বিরুদ্ধে চট্টগ্রামে হত্যা মামলা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ১৭৯ বার পঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানা এলাকায় এইচএসসি পরীক্ষার্থী তানভীর ছিদ্দিকী (১৯) নিহতের ঘটনায় হত্যা মামলা হয়েছে।

এতে আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ মোট ৩৪ জনকে। এছাড়া অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে ৪০ থেকে ৫০ জনকে।

শনিবার (১৭ আগস্ট) ভুক্তভোগী শিক্ষার্থীর চাচা মোহাম্মদ পারভেজ মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৮ জুলাই দুপুরে সারাদেশে শাটডাউন কর্মসূচি চলাকালে ভুক্তভোগী তানভীরসহ ছাত্রজনতা নগরের মুরাদপুর থেকে মিছিল নিয়ে গিয়ে বহদ্দারহাটে গিয়ে অবস্থান নেয়। এসময় হাসিনা ও নওফেলের নির্দেশে অন্য আসামিরা গুলি করে। এতে তানভীর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তড়ুয়া ও পথচারী সাইমন ওরফে মাহিন (১৬) নিহত হন।

মামলার বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম নগর পুলিশ উত্তর জোনের অতিরিক্ত উপ-কমিশনার মো: জাহাঙ্গীর বলেন, ভুক্তভোগী শিক্ষার্থী বায়েজিদ বোস্তামী থানার আশেকান আউলিয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন। তার চাচা এজাহার জমা দিলে মামলাটি রুজু হয়।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন মহানগর ছাত্রলীগের বরখাস্ত হওয়া সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি, চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর এসলারুল হক, শৈবাল দাশ সুমন ও নুর মোস্তফা টিনু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com