বুধবার, ১১:৩১ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৬, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

পদ্মা সেতুতে রেকর্ড টোল আদায়

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৯ জুলাই, ২০২২
  • ২০৪ বার পঠিত

পদ্মা সেতুতে একদিনে রেকর্ড চার কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকার টোল আদায় হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এই টোল আদায় হয়।

পদ্মা সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এখন পর্যন্ত এটা একদিনে সেতুতে সর্বোচ্চ টোল আদায়।

আব্দুল কাদের বলেন, পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায় মোট গাড়ি পারাপার হয়েছে ৩১ হাজার ৭২৩টি। এর মধ্যে মাওয়া প্রান্ত থেকে পার হয়েছে ২৯ হাজার ৬৬৭টি গাড়ি। সে প্রান্তে টোল আদায় হয় দুই কোটি ৪৭ লাখ ৫০ হাজার ৩৫০ টাকা। একই সময়ে জাজিরা প্রান্ত থেকে গাড়ি পার হয়েছে ১২ হাজার ৫৬টি। এ থেকে টোল আদায় হয়েছে এক কোটি ৭১ লাখ ৮৯ হাজার চার শ’ টাকা।

এর আগে গত ১ জুলাই পদ্মা সেতুতে সর্বোচ্চ টোল আদায় হয়েছিল। সেদিন তিন কোটি ১৬ লাখ ৫৩ হাজার দুই শ’ টাকা টোল আদায় হয় সেতুতে। ওই দিন পদ্মা সেতু পাড়ি দেয়া গাড়ির সংখ্যা ছিল ২৬ হাজার ৩৯৮টি।

উল্লেখ্য, গত ২৬ জুন চালু হয় পদ্মা সেতু।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com