মঙ্গলবার, ০৯:৩৫ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২ টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন বুকার পুরস্কার পেলেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর ডার্ক কমেডিতে প্রথমবার তাসনিয়া ফারিণ পরকীয়া : এক দিনেই ৯২ হাজার কোটি টাকা হারালেন এনভিডিয়া প্রধান শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, জানি না: নুর ২৪ ঘণ্টায় নাশকতার চেষ্টাকালে হাতেনাতে গ্রেপ্তার ৩৩ প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৩ কোটি সাড়ে ১৬ লাখ টাকা টোল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ২৩৪ বার পঠিত

গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৩ কোটি ১৬ লাখ ৫১ হাজার ৬৫০ টাকা টোল আদায় হয়েছে। এই সময়ের মধ্যে সেতু দিয়ে চলাচল করেছে ২২ হাজার ৭০৩টি যানবাহন। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, পদ্মা সেতু দিয়ে নিরবচ্ছিন্নভাবে যানবাহন চলাচল করছে। গতকাল বৃহস্পতিবার সেতু দিয়ে গাড়ি চলাচল করেছে ২২ হাজার ৭০৩টি। এর বিপরীতে টোল আদায় হয়েছে ৩ কোটি ১৬ লাখ ৫১ হাজার ৬৫০ টাকা।

পদ্মা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, জাজিরা প্রান্তে কোনো যানবাহনের চাপ নেই। তবে মাওয়া প্রান্তে বেলা ১১টার পর কিছুটা চাপ তৈরি হয়।

গত ২৬ জুন পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার পর ২৪ ঘণ্টায় ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা টোল আদায় হয়েছিল। এ সময় পদ্মা সেতু দিয়ে ৫১ হাজার ৩১৬টি যানবাহন পারাপার হয়েছিল। এরপর গত ২ জুলাই পদ্মা সেতুতে ৩ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ২০০ টাকা টোল আদায় করা হয়। এটিই পদ্মা সেতুতে সর্বোচ্চ টোল আদায়। ওই দিন সেতু দিয়ে গাড়ি চলাচল করে ২৬ হাজার ৩৯৮টি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com