রবিবার, ১২:৪৭ পূর্বাহ্ন, ১৪ জুন ২০২৬, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফেসবুক কবে চালু হবে জানা যাবে আজ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ২৬২ বার পঠিত

ফেসবুকসহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যম কবে আবার চালু হবে, তা আজ বুধবার সকাল ১১টার পর জানা যাবে বলে জানিয়েছেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

মঙ্গলবার সচিবালয়ে একটি সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এই বিষয়ে আমি আগামীকাল সকাল ১১টার পরে জানাতে পারব। আমরা টিকটক, ইউটিউব ও ফেসবুককে ব্যাখ্যা প্রদানের জন্য চিঠি দিয়েছিলাম। টিকটক আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে লিখিতভাবে জবাব দিয়েছে যে তারা উপস্থিত হয়ে ব্যাখ্যা করবে। যেহেতু আগামীকাল এ তিনটি প্রতিষ্ঠানকে ব্যাখ্যা প্রদানের জন্য চিঠি দিয়েছি। এখন পর্যন্ত ফেসবুক ও ইউটিউব, আমার জানামতে এখনো তারা বিটিআরসিকে কোনো উত্তর দেয়নি।’

তিনি বলেন, ‘আগামীকাল যেহেতু সকালে এ তিনটি প্রতিষ্ঠানকে ব্যাখ্যা দেয়ার জন্য চিঠি দিয়েছি, ফলে আগামীকাল সকাল ১১টার পরে যদি আমরা তাদের ব্যাখ্যা পাই, সেটা বিশ্লেষণ করে আর যদি ব্যাখ্যা নাও পাই, তাহলেও আমরা বিটিআরসিতে বসে আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত জানাতে পারব।’

বাংলাদেশে কোটা আন্দোলন ঘিরে ব্যাপক সহিংসতা শুরু হলে ইন্টারনেট পুরোপুরি বন্ধ করে দেয়া হয়েছিল। পরবর্তীতে ইন্টারনেট চালু হলেও সামাজিক মাধ্যমগুলো বন্ধ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com