শুক্রবার, ১০:৪৭ অপরাহ্ন, ৩১ জুলাই ২০২৬, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

সিলেক্টেড কয়েকজনের হাতে রাষ্ট্র জিম্মি-ড. রেহমান সোবহান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ২৪৬ বার পঠিত

খ্যাতিমান অর্থনীতিবিদ ড. রেহমান সোবহান বলেন, “বাংলাদেশে এক শ্রেণির মানুষের আবির্ভাব ঘটেছে। তারা শুধু রাষ্ট্রকে জিম্মিই করেনি, একই সঙ্গে নিজেরাই রাষ্ট্র হয়ে উঠেছেন।”
রেহমান সোবহান আরও বলেন, এর বিরুদ্ধে এখন কিছু করা খুব কঠিন হয়ে পড়েছে। কারণ, এই শ্রেণি এখন আমলাতন্ত্রের সঙ্গে হাত মিলিয়েছে।
একে শুধু কিছু পুঁজিবাদীই জিম্মি করেননি। একই সঙ্গে বিশেষ শ্রেণির একটি অংশও জিম্মি করেছেন।
তিনি বলেন, বর্তমানে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ঋণ দেয়া প্রধান মাপকাঠিতে পরিণত হয়েছে। যদি আপনি রাজনৈতিক পৃষ্ঠপোষক শ্রেণিকে ঋণ দেন, তাহলে ওই পৃষ্ঠপোষক পরে একটি রাজনৈতিক উৎসে বা সম্পদে পরিণত হয়। তখন রাজনৈতিক ওই উৎস ব্যবহার করে নিশ্চিত হওয়া যায় যে, আপনার ঋণ কার্যকরভাবে সংগ্রহ করা হবে না। যখন এমনটা ঘটে তখন ওই শ্রেণিটি আরও ক্ষমতায়িত হয়ে ওঠে। এভাবে তারা রাজনৈতিক সক্ষমতা এবং রাজনৈতিক শক্তি অর্জন করে, যা রাজনৈতিক ক্ষমতার চর্চা করে। এখানে আত্মীয়করণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠেছে। কারণ, সব পুঁজিবাদী শ্রেণিকে আধিপত্যবাদী সৃষ্টি করা হলে তাদের মধ্যে কিছু মানুষ অন্যদের থেকে আরও অধিক আধিপত্যবাদী হয়ে ওঠেন। এটাই সমস্যার প্রকৃতি।

“পলিটিক্যাল ইকোনমি অব ব্যাংকিং সেক্টর অব বাংলাদেশ’’ শীর্ষক এক সেমিনারে সোমবার তিনি এ কথা বলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com