রবিবার, ১২:৫১ পূর্বাহ্ন, ১৪ জুন ২০২৬, ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকদের জন্য এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন  প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পৃথিবীর মতো গ্রহ আবিষ্কার নাসার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ২৫৭ বার পঠিত

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা পৃথিবীর অনুরুপ একটি গ্রহ আবিষ্কার করেছে!‌ মহাকাশ টেলিস্কোপের সাহায্যে তারা একটি এক্সোপ্ল্যানেটের সন্ধান পেয়েছে যার আকার পৃথিবীর সমান। এটি সৌরজগতের খুব কাছাকাছি। সাধারণত যে গ্রহগুলো সূর্য ছাড়া অন্য কোনো নক্ষত্রের চার দিকে ঘোরে তাদের বলা হয় এক্সোপ্ল্যানেট।

স্পেস ডট কমের মতে, আবিষ্কৃত এক্সোপ্ল্যানেটটির নাম গ্লিস ১২ বি। এ গ্রহটি একটি ছোট এবং শীতল লাল বামন নক্ষত্রের চারপাশে ঘোরে। পৃথিবী থেকে গ্রহটির দূরত্ব প্রায় ৪০ আলোকবর্ষ।

নাসা ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইটের সাহায্যে এক্সোপ্ল্যানেট আবিষ্কার করেছে। এর প্রস্থ পৃথিবীর তুলনায় প্রায় ১.১ গুণ বলে অনুমান করা হচ্ছে। এই কারণে, পৃথিবী ছাড়াও এটি শুক্র গ্রহের সমান বলে দাবি করা হয়েছে। গ্লিস ১২ বি নামের এক্সোপ্ল্যানেটটি তার নক্ষত্রকে খুব কাছ থেকে প্রদক্ষিণ করে। এই গ্রহের এক বছর পৃথিবীতে প্রায় ১২.৮ দিনে পূর্ণ হয়। গ্লিস ১২ বি যে নক্ষত্রের চারপাশে ঘুরছে তা আমাদের সূর্যের চেয়ে ছোট এবং শীতলও।
তার নক্ষত্রের কাছাকাছি থাকা সত্ত্বেও এবং এটি দ্রুত প্রদক্ষিণ করে। এ এক্সোপ্ল্যানেটটি বসবাসের জন্য উপযুক্ত হতে পারে বিজ্ঞানীদের অনুমান।

বিজ্ঞানীরা এর আগেও এই ধরনের এক্সোপ্ল্যানেট আবিষ্কার করেছেন, তবে এখন পর্যন্ত কোনোটিতেই প্রাণের সম্ভাবনা মেলেনি। এখন পর্যন্ত সৌরজগতের বাইরে ৫ হাজারের বেশি এক্সোপ্ল্যানেট আবিষ্কৃত হয়েছে।
সূত্র : আজকাল

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com