বুধবার, ১০:৪০ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৬, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

আওয়ামী লীগ নেতা মুকুল বোস মারা গেছেন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২ জুলাই, ২০২২
  • ২৩৪ বার পঠিত

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মুকুল বোস মারা গেছেন। বাংলাদেশ সময় শনিবার ভোরে ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে মৃত্যু হয় তার।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বিষয়টি জানিয়েছেন।

এর আগে, ১৬ মে ঢাকার রায়েরবাজারের বাসায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন মুকুল বোস। তাৎক্ষণিকভাবে মোহাম্মদপুরের একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরদিন সেখান থেকে স্কয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয় তাকে। তার অবস্থার আরো অবনতি হলে লাইফ সাপোর্ট দেয়া হয়।

এর পরে ভারতে চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে নেয়া হয় মুকুল বোসকে। সেখানেই শনিবার ভোরে তার মৃত্যু হয়।

জানা যায়, দীর্ঘ দিন ধরে মুকুল বোস হার্ট, লিভার ও কিডনির জটিলতায় ভুগছিলেন।

সর্বশেষ ২০১৬ সালে আওয়ামী লীগের ২০তম সম্মেলন অনুষ্ঠিত হলে এর প্রায় আড়াই মাস পর ২০১৭ সালের ৮ জানুয়ারি তাকে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য করেন সভাপতি শেখ হাসিনা।

এর পর ওই বছরের ৩১ জানুয়ারি মুকুল বোসকে দলের উপদেষ্টা পরিষদের সদস্য মনোনীত করার কথা জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com