মঙ্গলবার, ০৭:১০ অপরাহ্ন, ১৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

ফেনীতে ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত বেড়ে ৬

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ১১৫ বার পঠিত

ফেনীর ছাগলনাইয়া উপজেলার মুহুরীগঞ্জে রেলপথ পারাপারের সময় বালুবোঝাই ট্রাকে ট্রেনের ধাক্কায় আহত আরো চারজন মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ছয়জনে।

শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে মুহুরীগঞ্জ ব্রিজ-সংলগ্ন বালুমহাল এলাকায় চট্টগ্রামগামী মেইল ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বরিশালের উজিরপুর থানার আবুল হাওলাদারের ছেলে ট্রাকচালক মিজানুর রহমান (৩২), কুমিল্লার লাকসাম উপজেলার মনোহরপুর এলাকার বাসিন্দা ট্রেনের যাত্রী আবুল খায়ের (৪০) ও তার ছেলে মো: আশিক (১৪), কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের সাততলা গ্রামের রহুল আমিনের ছেলে রিপাত (১৬), মো: ইয়াছিনের ছেলে সাজ্জাদ (১৬) ও নুর আহম্মদের ছেলে দ্বীন মোহাম্মদ।

স্থানীয় সূত্রে জানায়, ট্রেনের ধাক্কায় ট্রাকটি অন্তত ১০০ মিটার সামনে গিয়ে পড়ে। গেটম্যান মো: সাইফুল ট্রেন অতিক্রম করার সময় সেখানে ছিলেন না।

ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম জানান, রেললাইনের ওপর পড়ে থাকা দুর্ঘটনা কবলিত ট্রাক সরিয়ে নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

তিনি আরো বলেন, ঘটনাস্থল থেকে মিজান ও আবুল খায়েরকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আশিক (১৪) নামের আরেকজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে শুনেছি। বাকি তিনজনও হাসপাতালে মারা যান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com