বুধবার, ০৯:৫৬ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

বান্দরবানে ব্যাংকে হামলা; এখনো মেলেনি ম্যানেজারের সন্ধান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ১৩৪ বার পঠিত

বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে সন্ত্রাসী হামলার ঘটনায় মঙ্গলবার রাতে অপহৃত ব্যাংক ম্যানেজার নিজাম উদ্দিনের সন্ধান এখনো মেলেনি। বুধবার ভোর থেকে সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য সংস্থার সমন্বয়ে সেখানে যৌথ অভিযান চলছে।

ইতিমধ্যে পুলিশের মহাপরিচালক, ঊর্ধ্বতন কর্মকর্তারা হেলিকপ্টারযোগে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন, পুলিশ সুপার সৈকত শাহীন এবং সোনালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন।

কেএনএ’র ইউনিফর্ম পরিহিত অবস্থায় থাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি নব্য বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘কেএনএফ’ এর সামরিক শাখা ‘কেএনএ’ ঘটাতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন। তবে এ বিষয়ে কেএনএফ বা কেএনএ’র পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনার প্রতিবাদে রুমা উপজেলায় কর্মরত সকল সরকারি কর্মচারি বুধবার কর্ম বিরতি পালন করছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com