শুক্রবার, ০২:১৫ পূর্বাহ্ন, ২৫ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদী গার্লস কলেজে ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠিত মাদক ও জুয়া প্রতিরোধে শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠনের সিদ্ধান্ত শান্তি প্রক্রিয়ায় নারীদের অধিকতর অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান শামা ওবায়েদের রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, গড়বেন নতুন ইতিহাস-ব্রিফিংয়ে মাহ্দী আমিন কিশোর গ্যাং দমনে পুলিশের বড় অভিযান: এক রাতেই আটক ৬২৪ চীন-যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত: শি জিনপিং বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়। – জহির উদ্দিন স্বপন  গৌরনদীতে সৌরবিদ্যুৎ ব্যবহারে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময় সভা রেমিট্যান্স যোদ্ধা চালিকাশক্তি ৫ রাজ্যের বিধানসভা ভোটে বিজেপির খরচ ৫২৯ কোটি

মক্কায় পৌঁছেছেন ৪২ হাজার বাংলাদেশী হজযাত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ২৪৩ বার পঠিত

পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত বাংলাদেশ থেকে ৪২ হাজারের বেশি যাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিন থেকে জানা গেছে, সোমবার পর্যন্ত ৪২ হাজার একজন যাত্রী সৌদি পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৩৮৫ ও বেসরকারি ব্যবস্থাপনার ৩৮ হাজার ৬১৬ জন রয়েছেন।

সৌদি আরবে এখন পর্যন্ত ৬ জন বাংলাদেশেী হজযাত্রী ইন্তেকাল করেছেন। এর মধ্যে পুরুষ চারজন ও নারী দুইজন।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে ২০২২ সালের পবিত্র হজ অনুষ্ঠিত হবে ৮ জুলাই। বাংলাদেশ থেকে চলতি হজ মৌসুমে আরো দুই হাজার ৪১৫ জনের কোটা বাড়িয়েছে সৌদি সরকার। যদিও আগে এ বছর সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৫৩ হাজার ৫৮৫ জনসহ সর্বমোট ৫৭ হাজার ৫৮৫ জনের কোটা দিয়েছিল সৌদি। কোটা বৃদ্ধির ফলে সর্বমোট ৬০ হাজার জন বাংলাদেশ থেকে হজে যাওয়ার সুযোগ পাবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com