বুধবার, ১১:০১ অপরাহ্ন, ২৯ জুলাই ২০২৬, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ফিকে হয়ে যাচ্ছে নেতানিয়াহুর ‘ট্রাম্প কার্ড’? আলিফের একটা চোখের দৃষ্টি টোটালি শেষ: সারজিস পুত্রজায়ায় মন্ত্রী-উপদেষ্টার সঙ্গে মানবসম্পদ মন্ত্রীর বৈঠক, শ্রমবাজার নিয়ে বাংলাদেশ ও মালয়েশিয়ার ফলপ্রসূ আলোচনা চলছে খননকাজ, নোয়াখালী থেকে প্রতিদিন মিলতে পারে ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস সার্ককে কার্যকর করতে একমত ভারপ্রাপ্ত স্পিকার ও নেপালের রাষ্ট্রদূত সাবেক ডিআইজি ফারুকের বরখাস্তের আদেশ বাতিল করে প্রজ্ঞাপন ইসিতে ৯ দফা দাবি জানাল জামায়াত চাঁদাবাজির অভিযোগে সাবেক বিএনপি নেতা কারাগারে ব্রাজিলকে বিদায় জানালেন নেইমার ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪

তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় কিশোর নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ১৩৫ বার পঠিত

রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়া এলাকায় ট্রেনের ধাক্কায় মেরাজ (১৫) নামে এক প্রতিবন্ধী কিশোর নিহত হয়েছে। সে পশ্চিম নাখালপাড়ার ইয়াহিয়া রোজ শরীফ এর ছেলে।

আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে তেজগাঁও নাখালপাড়া বড় মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানাকে অবগত করা হয়েছে।

নিহতের চাচা মোহাম্মদ কাউসার জানান, মেরাজ মানসিক প্রতিবন্ধী ছিল। তার বাবা তাকে তার ফুপুর বাড়িতে রেখে মাদ্রাসায় পড়ুয়া মেয়েকে আনতে গিয়েছিলেন। এরই কোন এক সময়ে বাসা থেকে বের হয়ে নাখালপাড়া বড় মসজিদের দিকে যায় মেরাজ। পরে দাঁড়িয়ে থাকা অবস্থায় চলন্ত ট্রেনের ধাক্কা খেয়ে গুরুতর আহত হয় সে। দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com