মঙ্গলবার, ০৮:৩৩ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২ টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন বুকার পুরস্কার পেলেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর ডার্ক কমেডিতে প্রথমবার তাসনিয়া ফারিণ পরকীয়া : এক দিনেই ৯২ হাজার কোটি টাকা হারালেন এনভিডিয়া প্রধান শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, জানি না: নুর ২৪ ঘণ্টায় নাশকতার চেষ্টাকালে হাতেনাতে গ্রেপ্তার ৩৩ প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

পদ্মা সেতু দেখতে এসে জরিমানা গুনলেন আইয়ূব

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ২৪৯ বার পঠিত

পদ্মা সেতুর টোলপ্লাজার জাজিরা প্রান্তে মোটরসাইকেলের চালকদের জরিমানা করা হয়েছে। মাদারীপুরের আইয়ুব নামের এক মোটরসাইকেল চালককে ১০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। তার সঙ্গে আরও সাত চালককে ২০০ টাকা করে ১ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়।

আজ রোববার দুপুর ২টার দিকে পদ্মা সেতুর জাজিরা টোল প্লাজার সামনে এই জরিমানা করেন জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা।

খোঁজ নিয়ে জানা যায়, পদ্মা সেতু দেখতে এসেছিলেন মারাদীপুর জেলার কাঁঠালবাড়ীর বাসিন্দা আয়ূব খান। ইচ্ছে ছিল যাবেন সেতুর ওপাশে। কিন্তু মোটরসাইকেল যাত্রায় হেলমেট না থাকায় তাকে ভ্রাম্যমাণ আদালতে গুনতে হয়েছে জরিমানা।

উম্মে হাবিবা ফারজানা বলেন, ‘হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো ও মোটরসাইকেল আরোহীদের হেলমেট না থাকায় এই জরিমানা করা হয়। আমরা আটজনকে এই জরিমানা করেছি।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com