শনিবার, ০৫:৫৭ অপরাহ্ন, ০১ অগাস্ট ২০২৬, ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :

সব নিত্যপণ্যের দাম নির্ধারণ করে দেওয়া হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ১৩৩ বার পঠিত

বাজার নিয়ন্ত্রণে ভবিষ্যতে সব নিত্যপণ্যের দাম নির্ধারণ করে দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। আজ রবিবার রাশিয়ান ফেডারেশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, পর্যাপ্ত পরিমাণে পণ্য মজুত আছে। কোনো ঘাটতি নেই। চালের বাজারের অস্থিরতা কমেছে। তেলের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে।

আজ থেকে বাজার মনিটরিং শুরু হবে জানিয়ে আহসানুল ইসলাম টিটু বলেন, কোনোভাবেই তেলের দাম বেশি নেওয়া যাবে না।

তিনি আরও বলেন, ভারত থেকে দুই দিনের মধ্যে পেঁয়াজ বাংলাদেশে আসবে। ভারত থেকে পেঁয়াজ এলে দামও কমে আসবে।

কিছু অস্থায়ী কাঁচাবাজারে দাম নিয়ন্ত্রণ কিছুটা সমস্যা হয়ে যায় জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে সব নিত্যপণ্যের দাম নির্ধারণ করে দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com