শনিবার, ০২:৪৪ অপরাহ্ন, ১৩ জুন ২০২৬, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নেইমারকে ছাড়াই বিশ্বকাপের প্রথম ম্যাচে নামবে ব্রাজিল হরমুজে ফের উত্তেজনা, একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করার দাবি মার্কিন বাহিনীর ট্রাম্প প্রশাসনের নতুন পরিকল্পনা, অভিবাসীদের পাঠানো হবে আফ্রিকায় বিশ্বকাপে টিকিটের চাহিদা ১০ গুণ বেশি, অথচ গ্যালারির অনেকটা ফাঁকা বগুড়ার চার উপজেলায় বিনামূল্যে প্রশিক্ষণ ও সেলাই মেশিন উপহার, দরিদ্র পরিবারে আশার আলো জ্বালল বসুন্ধরা গ্রুপ বাজেট প্রতিক্রিয়া, বেসরকারি খাতে আস্থা ফেরানো জরুরি এফবিআইয়ের ড্রোন হ্যাকের দাবি, বিশ্বকাপে হামলার হুমকি ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীর যুদ্ধ অবসানের চুক্তি হলে খুলে দেওয়া হবে হরমুজ প্রণালি: ইরান কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ সরকার জনগণের শত্রু হয়ে উঠেছে : মির্জা ফখরুল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জুন, ২০২২
  • ২৩২ বার পঠিত

আওয়ামী লীগ সরকার দমন-পীড়ন ও দুঃশাসন চালিয়ে জনগণের শত্রু হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে জনগণের মৌলিক অধিকার হরণ করে ক্ষমতা দখল করেছে। গুমসহ অপশাসন ও অপকর্মের কারণে দেশে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

তিনি আরো বলেন, বর্তমান সরকার সব ক্ষেত্রেই দেশের জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।

শুক্রবার ২০১০ সালের ২৪ জুন রাজধানীর ফার্মগেট এলাকা থেকে নিখোঁজ হওয়া বিএনপি নেতা চৌধুরী আলমের বাসায় গিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন মির্জা ফখরুল।

তিনি পরিবারের সদস্যদের সাথে কথা বলে তাদের অবস্থার খোঁজ-খবর নেন।

মির্জা ফখরুল বলেন, যাদের গুম করা হয়েছে তাদের জীবনের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।

তিনি বলেন, গুমের শিকার পরিবারগুলো উত্তরাধিকার সনদ ও সম্পত্তির মালিকানা পাচ্ছে না এবং তারা তাদের নিখোঁজ প্রিয়জনের ব্যাংক অ্যাকাউন্টে রাখা অর্থ লেনদেন করতে পারছেন না। এই পরিবারগুলো গুরুতর সংকটে আছে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে এ ধরনের বহু ঘটনা ঘটেছে। তাদের শাসনামলে সাবেক সংসদ সদস্য ইলিয়াস আলীসহ বিএনপির ছয় শতাধিক নেতাকর্মী গুমের শিকার হয়েছেন।

ফখরুল বলেন, জাতিসঙ্ঘের সনদে সুস্পষ্টভাবে উল্লেখ আছে যে গুম মানবতাবিরোধী অপরাধ। কিন্তু ফ্যাসিবাদী ও স্বৈরাচারী সরকার এই ধরনের ঘটনা ঘটাচ্ছে।

তিনি বলেন, শুধু গণতান্ত্রিক আন্দোলনকে দমন করতেই বিচারবহির্ভূত হত্যা, গুম ও হেফাজতে হত্যা করা হচ্ছে, এটা সভ্য সমাজে হতে পারে না।

বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে বৃহস্পতিবার সিলেট সফর করা ফখরুল বলেন, বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে এবং তাদের ত্রাণ ও পুনর্বাসনে সরকার কোনো ব্যবস্থা নেয়নি।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com