বুধবার, ০৮:৫৭ অপরাহ্ন, ১০ জুন ২০২৬, ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
চীনে চায়না মিডিয়া গ্রুপের ৫ম সম্মেলন উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ১১ লাখ ৫০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করবে সরকার ৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহ’র লাশ ‘এক বছরের মধ্যে ঝিলমিলে বাড়ি নির্মাণের পরিবেশ নিশ্চিত করা হবে’ দেশে জলাতঙ্ক বা অ্যান্টি-র‍্যাবিস ভ্যাকসিনের কোনো সংকট নেই: সংসদে স্বাস্থ্যমন্ত্রী সময়ক্ষেপণের জন্য ইরানকে এখন মূল্য দিতে হবে, হুঁশিয়ারি ট্রাম্পের সংসদে স্বাস্থ্যমন্ত্রী, সরকারি হাসপাতালে ২৩ হাজারের বেশি পদ শূন্য ৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা কমে গেছে: কৃষিমন্ত্রী ইরানের কেশম দ্বীপে ফের হামলা যুক্তরাষ্ট্রের

৭ ঘণ্টা পর রংপুরের সঙ্গে পার্বতীপুরের ট্রেন চলাচল শুরু

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৯৮ বার পঠিত

মালবাহী বিজি ওয়াগন ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধারের পর রংপুরের সঙ্গে দিনাজপুরের পার্বতীপুরের ট্রেন চলাচল শুরু হয়েছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৩টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এদিন সকাল পৌনে ৮টার দিকে পার্বতীপুর-রংপুর রেলপথের গুলপাড়া এলাকায় বিজি ওয়াগন বগিটি (১০০৩২৬) লাইনচ্যুত হয়।

পার্বতীপুর রেল স্টেশন সূত্র জানায়, চট্টগ্রাম থেকে গম ভর্তি ৩১ বগি নিয়ে পার্বতীপুরে আসা মালবাহী ট্রেনটি রংপুরে যাচ্ছিল। শনিবার সকাল ৮টার দিকে বগিটি লাইনচ্যুত হয়। সকাল সাড়ে ১০টার দিকে রিলিফ ট্রেনটি উদ্ধার কাজ শুরু করে। দুপুর ১২টায় সেটি উদ্ধার করে পার্বতীপুর রেলওয়ে জংশনে ফেরত আনার সময় পুনরায় লাইনচ্যুত হয়। এ ঘটনায় বুড়িমারী থেকে ছেড়ে আসা বুড়িমারী মেইল ট্রেন খোলাহাটি, বোনারপাড়াগামী দোলনচাঁপা এক্সপ্রেস পার্বতীপুরে রেল স্টেশনে ও কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি রংপুর রেল স্টেশনে আটকা পড়ে। ফলে রংপুরের সঙ্গে পার্বতীপুরের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে পার্বতীপুর রেল স্টেশন মাস্টার রেজাউল করিম জানান, দুর্ঘটনার পর পরই উদ্ধার কাজ শুরু হয়। উদ্ধার কাজ সম্পন্ন হলে প্রায় সোয়া সাত ঘণ্টা পর ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com