মঙ্গলবার, ১০:২৩ অপরাহ্ন, ১৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

তুমব্রু সীমান্ত দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে মিয়ানমারের ৯৫ সীমান্তরক্ষী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৫ বার পঠিত

নাইক্ষ্যংছড়ি তুমব্রু সীমান্ত দিয়ে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ৯৫ জন সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

সোমবার সকালে দেয়া এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে তিনি জানান, মিয়ানমারের রাখাইনের অভ্যন্তরে আরাকান আর্মি ও মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি)  মধ্যে চলমান সংঘর্ষের জেরে আজ সোমবার সকাল পর্যন্ত বিজিপির ৯৫ জন সদস্য অস্ত্রসহ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। বিজিবি তাদের নিরস্ত্রীকরণ করে নিরাপদ আশ্রয়ে দিয়েছে। গতকাল রোববার সকালে প্রথমে ১৪ জন বিজিপি সদস্য বিজিবির কাছে আশ্রয় নেয়। পরে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের আশ্রয় নেয়ার সংখ্যা বাড়তে থাকে। রোববার রাতে বিজিপির ৬৮ জন সদস্য বাংলাদেশে আশ্রয় নেয়। আজ সকাল পর্যন্ত ৯৫ জন বিজিপি সদস্য তুমব্রু সীমান্ত দিয়ে বাংলাদেশে এসে বিজিবির কাছে আশ্রয় নিয়েছে।

তিনি আরো জানান, আশ্রয় নেয়া মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের মধ্যে আহত ১৫ জন সদস্যকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। আহতদের মধ্যে দুই জন বিজিপি সদস্যকে গুরুতর আহত অবস্থায় রাতে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে গতকাল রোববার রাত ১১টার পর থেকে ঘুনধুম সীমান্তের ওপারে ব্যপক গোলাগুলির শব্দ শোনা যায়। রাতভর এই গোলাগুলি চলে বলে জানিয়েছেন উখিয়া পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী।

এতে ঘুনধুম ও পালংখালী সীমান্ত এলাকার মানুষের নির্ঘুম রাত কাটে। সকালে গোলাগুলির শব্দ শোনা যায়নি বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com