মঙ্গলবার, ১১:২৭ অপরাহ্ন, ১৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

চট্টগ্রামে ফ্লাইট চলাচল বন্ধ করল ওমান এয়ার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪
  • ১৩৭ বার পঠিত

বাংলাদেশে বিমানের ফ্লাইট ও গন্তব্য কমানোর ঘোষণা দিয়েছে ওমানের জাতীয় বিমান সংস্থা ওমান এয়ার। একইসাথে পাকিস্তানে ফ্লাইট বাতিলের পাশাপাশি ভারত, শ্রীলঙ্কাতে বিমানের ফ্লাইট সংখ্যা এবং গন্তব্য কমিয়ে আনার ঘোষণা দিয়েছে ওমানের এই বিমান সংস্থা।

সোমবার (২৯ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস।

এক বিবৃতিতে ওমান এয়ার বলেছে, ইসলামাবাদ, লাহোর, কলম্বো এবং চট্টগ্রামে ফ্লাইট পরিচালনা কার্যক্রম বাতিল করেছে ওমান এয়ার। তবে তাদের ফ্লাইট পরিচালনার নেটওয়ার্কে নতুন করে পাকিস্তানের শিয়ালকোট শহর যুক্ত করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি

এর আগে, গত বছরের নভেম্বরে ওমানের সালামএয়ার পাঁচটি ভারতীয় প্রধান শহর —হায়দরাবাদ, কালিকট, জয়পুর, ত্রিবান্দ্রম এবং লক্ষ্ণৌতে ফ্লাইট পুনরায় চালু করার ঘোষণা দিয়েছিল। ভারতে ফ্লাইট পরিচালনার অধিকার সংক্রান্ত বরাদ্দের সীমাবদ্ধতার কারণে এসব শহরে কার্যক্রম বন্ধ করেছিল সালামএয়ার।

কম দূরত্বের কারণে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশ এবং ভারতীয় উপমহাদেশের মধ্যে চালু থাকা বিমানের রুটগুলো বিশ্বের অন্যতম ব্যস্ত। এ ছাড়া আরব উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে প্রচুরসংখ্যক দক্ষিণ এশীয় প্রবাসী কর্মরত আছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com