শুক্রবার, ০১:১৬ অপরাহ্ন, ৩১ জুলাই ২০২৬, ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন: সভাপতি জয়নুল আবেদীন সেই পতাকা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আজিজুরের সাক্ষাৎ ৮৬ ডেপুটি ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ শাপলা চত্বর হত্যাকাণ্ডে কারাগারে লতিফ সিদ্দিকী ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর অবসরপ্রাপ্ত সেনাসদস্যদের জন্য ‘এক পদ, এক বেতন’ ও ‘ডিফেন্স কলোনি’র নির্দেশ গৌরনদীর বার্থীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: শিক্ষার্থীদের হাতে সবুজ ভবিষ্যতের অঙ্গীকার  শেখ হাসিনা দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা: আইনমন্ত্রী এবার সিলেটে এনসিপির গাড়িবহরে দুই দফা হামলা জাপানে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮

স্বর্ণের দামে রেকর্ড

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪
  • ১৩০ বার পঠিত

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ১ হাজার ৪০০ টাকা। নতুন দাম অনুযায়ী, ভালো মানের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১২ হাজার ৪৪১ টাকা। দেশের বাজারে স্বর্ণের দামে এটি রেকর্ড।

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের এ নতুন দাম নির্ধারণের কথা জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আগামীকাল বৃহস্পতিবার থেকে নতুন দাম কার্যকর হবে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে নতুন এ দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৪০০ টাকা বাড়িয়ে ১ লাখ ১২ হাজার ৪৪১ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ২৮৩ টাকা বাড়িয়ে ১ লাখ ৭ হাজার ৩০৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৬৬ টাকা বাড়িয়ে ৯২ হাজার ২৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৯৩৩ টাকা বাড়িয়ে ৭৬ হাজার ৬৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

স্বর্ণের এ দামের পাশাপাশি ক্রেতাকে ৫ শতাংশ ভ্যাট দিতে হবে। এ ছাড়া স্বর্ণের গহনা কিনতে বা বানাতে প্রতি ভরিতে মজুরি ধরা হয় ন্যূনতম ৩ হাজার ৪৯৯ টাকা। ফলে আগামীকাল থেকে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা কিনতে ক্রেতাদের ১ লাখ ২১ হাজার ৫৬২ টাকা গুনতে হবে।

স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ২৮৩ টাকাই রয়েছে।

এর আগে গত ২৪ ও ১৯ ডিসেম্বর স্বর্ণের দাম আরও বাড়ানো হয়। তার আগে ৭ ডিসেম্বর কিছুটা কমানো হয়েছিল স্বর্ণের দাম। অবশ্য তার আগে গত ৩০, ২৭, ১৯ ও ৬ নভেম্বর এবং ২৭ অক্টোবার স্বর্ণের দাম বাড়ানো হয়।

গত ২৪ ডিসেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ১১ হাজার ৪১ টাকা নির্ধারণ করা হয়। এতদিন দেশের বাজারে এটিই ছিল স্বর্ণের সর্বোচ্চ দাম। আজকের দাম নির্ধারণে সে রেকর্ড ভাঙল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com